বিশ্ব করোনা: মৃত্যুু ও শনাক্ত কমেছে
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৪৪ এএম, ১১ এপ্রিল ২০২২ সোমবার
ফাইল ছবি
করোনাভাইরাসে বিশ্বে গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ৬৭৪ জন মারা গেছেন। এ সময় রোগী শনাক্ত হয়েছে ৬ লাখ ৩১ হাজার ৯৪৬ জন। এর আগে রোববার (১০ এপ্রিল) ২ হাজার ২১৬ জনের মৃত্যু এবং ৮ লাখ ১৮ হাজার ২১৮ জন রোগী শনাক্ত হয়েছিল।
সোমবার (১১ এপ্রিল) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।
ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্যমতে, বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪৯ কোটি ৯১ লাখ ৩২ হাজার ৫৩২ জন এবং মৃত্যু হয়েছে ৬২ লাখ ৩ হাজার ৩২২ জনের। এ ছাড়া সুস্থ হয়েছেন ৪৪ কোটি ৮৪ লাখ ৫৩ হাজার ৩৩১ জন।
এদিকে গত ২৪ ঘণ্টায় দক্ষিণ কোরিয়ায় শনাক্ত হয়েছেন ১ লাখ ৬৪ হাজার ৪২১ জন এবং মৃত্যু ৩২৯ জনের। যুক্তরাষ্ট্রে আক্রান্ত ৯ হাজার ৭৪৭ জন এবং মৃত্যু ২০ জন। ভারতে শনাক্ত ৭৯৯ জন এবং মারা গেছেন ২৭ জন।
এ ছাড়া ফ্রান্সে আক্রান্ত ১ লাখ ৭ হাজার ৬৫৪ জন, মৃত্যু ৪৫ জন। ইতালিতে আক্রান্ত ৫৩ হাজার ২৫৩ জন, মৃত্যু ৯০ জন। জাপানে আক্রান্ত ৫২ হাজার ১৬২ জন, মৃত্যু ৫৬ জন। অস্ট্রেলিয়ায় আক্রান্ত ৪৪ হাজার ১১৪ জন, মৃত্যু ১৪ জন। রাশিয়ায় আক্রান্ত ১৩ হাজার ৫৬ জন, মৃত্যু ২৫৯ জন ও মেক্সিকোতে আক্রান্ত ২ হাজার ৭১২ জন, মৃত্যু ১২৫ জনের।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান



