বিশ্ব দুগ্ধ দিবস: টুঙ্গিপাড়ায় ২০০ শিশুকে দুধ খাওয়ানো হলো
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:২৭ পিএম, ২ জুন ২০২৪ রবিবার
সংগৃহীত ছবি
‘বৈশ্বিক পুষ্টিতে দুধ অপরিহার্য’ প্রতিপাদ্যে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে আলোচনা সভা ও মিল্ক ফিডিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার উপজেলার দাড়িয়ারকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাণি সম্পদ অধিদপ্তরের প্রাণি সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় এ কার্যক্রমের আয়োজন করে জেলা প্রাণি সম্পদ কার্যালয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. গোলাম কবির। অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈনুল হক।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোবিন্দ চন্দ্র সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা ভেটেনারি কর্মকর্তা এস এম আব্দুর রাজ্জাক। উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. প্রকাশ কুমার বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপজেলা প্রশাসনের পদস্থ কর্মকর্তা, স্কুলের শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্য, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পরে ওই বিদ্যালয়ের ২০০ শিশু শিক্ষার্থীকে দুধ খাওয়ানো হয়। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোবিন্দ চন্দ্র সরদার বলেন, ‘দুধ সুপার ফুড। এতে মেধা বিকাশের সব উপদান রয়েছে। মেধা বিকাশে দুধের কোন বিকল্প নেই। তাই দুধ পানের অভ্যাস গড়ে তুলতে হবে।’
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা








