বুয়েটে ভর্তি পরীক্ষা তারিখ জানা যাবে আজ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:১৪ এএম, ২৬ ডিসেম্বর ২০২৩ মঙ্গলবার
সংগৃহীত ছবি
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ জানা যাবে আজ মঙ্গলবার। ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত করতে সভা ডেকেছে পরীক্ষা আয়োজক কমিটি।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) এ সভা অনুষ্ঠিত হবে। আয়োজক কমিটির সভাপতি অধ্যাপক ড. জীবন পোদ্দার সোমবার (২৫ ডিসেম্বর) রাতে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ২ মার্চ প্রিলিমিনারি পরীক্ষা আয়োজনের জন্য প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছে। এটি এখনো চূড়ান্ত নয়। মঙ্গলবার সভা রয়েছে। ওই সভায় চূড়ান্ত সিদ্ধান্ত হবে।
অধ্যাপক জীবন পোদ্দার আরও বলেন, মার্চে অনেকগুলো বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা রয়েছে। এমনভাবে তারিখ নির্ধারণ করতে চাই যেন একটি ভর্তি পরীক্ষার সময়সূচির মধ্যে আরেকটির সময়সূচি পড়ে না যায়। সেজন্য খোঁজখবর নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
বুয়েট সূত্র জানায়, গত শিক্ষাবর্ষে যেভাবে ভর্তি পরীক্ষা হয়েছিল, এবারও সে অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে। বড় ধরনের কোনো পরিবর্তন আসবে না।
সূত্র আরও জানায়, মূলত দুই ধাপে বুয়েটের ভর্তি পরীক্ষা নেওয়া হয়। প্রথম ধাপে ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে প্রাক-নির্বাচনী পরীক্ষা নেওয়া হবে। এতে উত্তীর্ণদের নিয়ে বুয়েট ক্যাম্পাসে লিখিত পরীক্ষা হবে।
প্রাক-নির্বাচনী পরীক্ষায় নেগেটিভ মার্কিং (ভুল উত্তরের জন্য নম্বর কাটা) থাকবে। প্রতিটি ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে প্রশ্নের মানের ২৫ শতাংশ কেটে নেওয়া হবে।
সর্বশেষ শিক্ষাবর্ষ অর্থাৎ ২০২২-২৩ শিক্ষাবর্ষে মোট এক হাজার ৩০৯টি আসনে শিক্ষার্থী ভর্তি নেওয়া হয়েছিল। এর মধ্যে পার্বত্য চট্টগ্রাম ও অন্যান্য এলাকার ক্ষুদ্র জাতিগোষ্ঠীভুক্ত প্রার্থীদের প্রকৌশল বিভাগ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের জন্য তিনটি এবং স্থাপত্য বিভাগে একটি করে সংরক্ষিত আসন ছিল। এবার ঠিক কত আসনে ভর্তি নেওয়া হবে, তা ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের পর জানা যাবে।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য

