ব্যতিক্রমী সংবর্ধনায় আপ্লুত সাফজয়ী মারিয়া ও শিউলি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:১৯ পিএম, ২ অক্টোবর ২০২২ রবিবার
ফাইল ছবি
ভিন্ন রকম এক সংবর্ধনা পেয়েছেন কলসিন্দুরের ক্ষুদ্র জাতিগোষ্ঠী গারো সম্প্রদায়ের দুই ফুটবলার মারিয়া মান্দা ও শিউলি আজিম। তাদের নিজস্ব গানের সঙ্গে নাচ দিয়ে শুরু হয় সংবর্ধনা। শেষেও ছিল গারো সম্প্রদায়ের নিজস্ব সাংস্কৃতিক পরিবেশনা। মধ্যে বক্তব্য ও উপহার প্রদান।
রোববার দুপুরে সম্মিলিত গারো ছাত্রসমাজের উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানটির আয়োজন করা হয় ময়মনসিংহের ভাটিকাশর এলাকায় অবস্থিত ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন মিলনায়তনে।
এর আগে পথে পথে মানুষের ভালোবাসায় সিক্ত হন সাফজয়ী নারী ফুটবল দলের আট সদস্য। বৃহস্পতিবার কলসিন্দুরের উদ্দেশে ঢাকা ছাড়েন তারা। সাধারণত ঢাকা থেকে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার কলসিন্দুর গ্রামে যেতে সময় লাগে ৬ থেকে ৮ ঘণ্টা। তবে কলসিন্দুরের অপরাজিতা নারী ফুটবলাররা ভোরে রওনা দিয়ে বাড়ি পৌঁছেছেন শুক্রবার রাতে। কারণ পথে পথে মানুষ তাদেরকে সংবর্ধনা দিয়েছে।
ময়মনসিংহ জেলা প্রশাসন, জেলা পুলিশ, ধোবাউড়া উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে সংবর্ধনা পেয়েছেন কলসিন্দুরের আট নারী ফুটবলার।
মারিয়া ও শিউলিকে দেয়া সংবর্ধনায় গারো সম্প্রদায়ের ক্রীড়া ব্যক্তিত্ব আশিষ বনোয়ারির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ধোবাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ডেভিড রানা চিসিম। শুরুতে মারিয়া ও শিউলি মিলনায়তনে ঢুকতেই গারো সম্প্রদায়ের তরুণীরা নিজেদের ভাষার গানের সঙ্গে নাচ পরিবেশন করেন। মারিয়া ও শিউলি যখন সংবর্ধনা মঞ্চে যান, তখন আরও একটি নৃত্য পরিবেশিত হয়।
অনুষ্ঠানে শিউলি আজিম বলেন, আমি দেশে ও বিদেশে বিভিন্ন স্থানে মানুষের কাছে নিজের গারো পরিচয়ের জন্য গর্ব করি। বর্তমানে খেলার পাশাপাশি ফুটবল কোচিং শিখছি। ভবিষ্যতে গারো তরুণীদের নিয়ে কাজ করব।
মারিয়া বলেন, সাফ জয়ের পর সারা দেশের মানুষের যে ভালোবাসা পেয়েছি, তার আনন্দ ভাষায় প্রকাশ করার মতো না।
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- ঈদের দিন সারা দেশে ঝড়-বৃষ্টির আশঙ্কা
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- ‘ডোরেমন’-এর রূপকার সুতোমু শিবায়ামা আর নেই
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- আগামীকাল ঈদ, প্রস্তুত জাতীয় ঈদগাহ
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- ঈদের দিন দেশের যেসব অঞ্চলে বৃষ্টি নামতে পারে
- বিশ্বে নারী প্রেসিডেন্ট: নেতৃত্বে নারীর অগ্রযাত্রা



