ব্যস্ততা যেন ছুটিতে গেল, ঢাকা এখন ফাঁকা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:২৮ এএম, ৩১ জুলাই ২০২০ শুক্রবার
ছবি: সংগৃহীত
করোনাভাইরাসের জেরে বেশ কয়েকমাস ঢাকার বুকে নেমে এসেছিল নিস্তবব্ধতা। এরপর স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে আবার জেগে উঠে রাজধানী। কিন্তু মাস না গড়াতেই ব্যস্ততা যেন ফের ছুটিতে গেল। পবিত্র ঈদুল আজহার ছুটিতে এরইমধ্যে নাড়ির টানে রাজধানী ছেড়েছেন অসংখ্য মানুষ। ফলে শহরের বেশিরভাগ সড়ক ফাঁকা হয়ে পড়েছে।
সরেজমিনে শুক্রবার সকাল ৭টার দিকে রাজধানীর মতিঝিল, কাকরাইল, বিজয়নগর, মহাখালী ও বনানীসহ বিভিন্ন সড়কে যানবাহন ও মানুষের উপস্থিতি তেমন চোখে পড়েনি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের চাপ কিছুটা বাড়লেও তেমন ভিড় লক্ষ্য করা যায়নি।
কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল ঈদের আগের শেষ কার্যদিবস থাকায় সরকারি চাকরিজীবীদের অনেকেই এরইমধ্যে পরিবার-পরিজন নিয়ে রাজধানী ছেড়েছেন। পাশাপাশি বেসরকারি কর্মজীবীরা ছেড়েছেন ঢাকা।
তবে জরুরি প্রয়োজনে এখনো যারা শহরে অবস্থান করছেন তাদের অনেকেই গ্রামের বাড়ি যেতে ছোটাছুটি করছেন রাজধানীর বিভিন্ন বাস টার্মিনালগুলোতে। শুক্রবার রাজধানী ঢাকার কয়েকটি বাস টার্মিনাল এলাকা ঘুরে এমন দৃশ্য চোখে পড়ে।
কাকরাইল মোড়ে বাসের জন্য অপেক্ষা করা তানভীর সরকার নামের এক যাত্রী বলেন, বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করি। তাই জরুরি প্রয়োজনে আজ শুক্রবারও অফিস করতে হবে। ঈদের পর বেশি ছুটি কাটাবো বলে ঈদের আগ পর্যন্ত কাজ করছি। আজ রাতেই বাড়ির উদ্দেশ্যে রওনা দেব।
এদিকে ক্রমেই ঢাকা ফাঁকা হতে থাকলেও করোনা ঝুঁকি নিয়েও গতকাল বৃহস্পতিবার বসুন্ধরা, মৌচাক, পল্টন, বেইলি রোডসহ মার্কেট প্রধান কয়েকটি এলাকায় মানুষের উপস্থিতি চোখে পড়ার মতো। ঈদের আগের শেষ সময়ে কেনাকাটায় ব্যস্ত তারা।
অন্যদিকে রাজধানীতে যানবাহনের তেমন একটা আধিক্য না থাকায় ঢাকার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটতেও সময় লাগছে কম। এরইমধ্যে অনেকেই ঢাকা ছেড়েছেন। বাকিরাও নিজ নিজ বাড়ি ফিরছেন। তাই জনজটের ঢাকা শহর এখন ফাঁকা নগরীতে পরিণত হয়েছে।
-জেডসি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভারতে ছাত্র আন্দোলন তীব্র, সরকারের সঙ্গে বৈঠকেও মিলছে না সমাধান
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা



