ব্যাটিং ব্যর্থতায় বড় ব্যবধানে হেরেছে মেয়েরা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:১৬ এএম, ৭ মে ২০২৪ মঙ্গলবার
সংগৃহীত ছবি
সিরিজের শুরু থেকেই ব্যাটিং সামর্থের প্রমান দিতে পারেনি বাংলাদেশ নারী দল। সিরিজের চতুর্থ ম্যাচে বরং ব্যাটিং হতাশার চিত্র একটু বেশিই প্রকাশ পেয়েছে।
১০১, ১০১৯, ১১৭/৮ এর পর বৃষ্টি বিঘ্নিত চতুর্থ ম্যাচে ভারত নারী দলের বিপক্ষে বাংলাদেশ নারী দল থেমেছে ৬৮/৭! ১৪ ওভারের ম্যাচে ভারতকে ১২২/৬-এ আটকে ফেলেও ব্যবধান কমাতে পারেনি বাংলাদেশের মেয়েরা। হেরেছে ৫৬ রানে। টানা ৪ ম্যাচ হেরে এখন হোয়াইট ওয়াশের লজ্জার মুখে দাঁড়িয়ে বাংলাদেশ নারী দল।
টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়ে এদিন দারুণ শুরু করেছিল বাংলাদেশ নারী দল। ইনিংসের দ্বিতীয় ওভারেই বিচ্ছিন্ন করেছে ভারতের ওপেনিং পার্টনারশিপ। অফ স্পিনার শরিফার প্রথম বলে ভারত ওপেনার শেফালি ভার্মা এক্সট্রা কভারে ক্যাচ দিলে ভাল কিছুর আলামত পায় বাংলাদেশ নারী দল। তবে দ্বিতীয় উইকেট জুটিতে ২১ বলে ৩২ এবং চতুর্থ উইকেট জুটির ২৮ বলে ৪৪ রানে স্কোরটা ভারত নারী ক্রিকেট দল টেনে নিতে পেরেছে ১২২/৬ পর্যন্ত। বৃষ্টিতে খেলা সাময়িক স্থগিত হওয়ার সময় ভারতের স্কোর ছিল ৫.৫ ওভারে ৪৮/২। বৃষ্টি থেমে যাওয়ার পর ব্যাটিংয়ে ফিরে ৮.১ ওভারে ভারত নারী দল যোগ করেছে ৪ উইকেট হারিয়ে ৭৪ রান। রান আউটে কাটা পড়ার আগে ভারত নারী দলের অধিনায়ক হারমানপ্রিত কাউর ২৬ বলে ৫ বাউন্ডারিতে ৩৯ রান করেছেন। যে ইনিংসে ছিল তার ৫টি চার।
বাংলাদেশ নারী দলের পেসার মারুফা (২/২৪) এবং লেগ স্পিনার রাবেয়া (২/২৮) পেয়েছেন ২টি করে উইকেট।
পরিবর্তিত টার্গেটে বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ১৪ ওভারে ১২৫। নিয়মিত বিরতিতে উইকেট পতনে এক পর্যায়ে বাংলাদেশ নারী দলের স্কোর ছিল ৪৭/৬। সেখান থেকে ৭ম উইকেট জুটি ১৯ রান যোগ করতে পেরেছে বাংলাদেশ নারী দল।
ওপেনার দিলারা করেছেন সর্বোচ্চ ২৫ বলে ২১ রান। টি-টোয়েন্টি ম্যাচ যেখানে চার-ছক্কা বৃষ্টি, সেখানে বাংলাদেশের ইনিংসে মাত্র ৭টি এসেছে। ভারত নারী দলের অভিষিক্ত লেগ স্পিনার আশা সুবহানা ২/১৮) এবং অফ স্পিনার দিপ্তী শর্মা (২/১৩) পেয়েছেন ২টি করে উইকেট।
ভারত নারী দল : ১২২/৬ (১৪.০ ওভারে)
বাংলাদেশ নারী দল : ৬৮/৭ (১৪.০ ওভারে)
ফল : ডাকওয়ার্থ-লুইস মেথডে বাংলাদেশ ৫৬ রানে জয়ী।
প্লেয়ার অব দ্য ম্যাচ : হারমানপ্রিত কাউর (ভারত নারী দল)।
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- ঈদ কেনাকাটায় জমজমাট ‘দেশী দশ’, ভিড় ক্রেতাদের
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- আনন্দ-ভোগান্তি মিলিয়ে রাজধানী ছাড়ছে মানুষ
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- জাতির পিতার জন্মদিন আজ
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া






