ঢাকা, শনিবার ০৬, জুন ২০২৬ ২০:৫৭:২০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮ ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয় উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩ সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী

ব্রাজিলে বাস খাদে পড়ে ২৩ জনের  প্রাণহানী

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৫৮ এএম, ২৫ নভেম্বর ২০২৪ সোমবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ব্রাজিলের আলাগোয়াস রাজ্যে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে ২৩ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২৪ নভেম্বর) রাজ্যের ইউনিয়াও দোস পালমারেস শহরের কাছে পাহাড়ি রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।

এক বিবৃতিতে রাজ্য সরকার জানিয়েছে, পার্বত্য সড়ক থেকে ওই বাসটি খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই ২২ জন নিহত হন বলে জানিয়েছেন উদ্ধারকারীরা। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর মারা যান অন্তঃসত্ত্বা এক নারী।

ওই বাসে ৪০ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনায় বাসে থাকা আরও অনেকে আহত হয়েছেন বলে ব্রাজিলের বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ করা হয়েছে। হতাহতের ঘটনার পর তিন দিনের শোক ঘোষণা করেছেন আলাগোয়াস রাজ্যের গভর্নর পাউলো দান্তাস।

সূত্র: সিজিটিএন