ব্র্যাডম্যান, কোহলিদের ক্লাবে ঢুকে পড়লেন শান্ত
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:২১ পিএম, ২১ জুন ২০২৫ শনিবার
ব্র্যাডম্যান, কোহলিদের ক্লাবে ঢুকে পড়লেন শান্ত
অপেক্ষাটা বৃষ্টি নামার সময় থেকেই ছিল বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর। বৃষ্টি সে অপেক্ষাটা বাড়িয়েছিল কেবল। তবে সে অপেক্ষা শেষ এখন। সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি। আর তাতেই তিনি ঢুকে পড়েছেন অনন্য এক ক্লাবে, যেখানে আছে ডন ব্র্যাডম্যান, অ্যালান বোর্ডার, ইনজামাম উল হক, রিকি পন্টিং, বিরাট কোহলিদের নাম।
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ইনিংসে নাজমুল হোসেন শান্ত করে ফেলেছিলেন ১৪৮ রান। এবার দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরি তুলে নিলেন তিনি।এই সেঞ্চুরি করতে তিনি খেলেছেন ১৯০ বল। এই ইনিংস খেলতে গিয়ে সেঞ্চুরির আগ পর্যন্ত তিনি ৪ হাঁকিয়েছেন ৯টি।
বাংলাদেশ ইনিংসের ৮৫তম ওভারে থারিন্দু রত্নায়েকেকে প্যাডেল সুইপ করে সেঞ্চুরির দেখাটা পান তিনি। বাংলাদেশের হয়ে তাতে ইতিহাসই গড়ে ফেলেছেন শান্ত। প্রথম বাংলাদেশী অধিনায়ক হিসেবে তিনি করলেন জোড়া সেঞ্চুরি।
শুধু ব্যাটার হিসেবে জোড়া সেঞ্চুরির দেখা বাংলাদেশের হয়ে পেয়েছেন দুজন। শান্ত এই কীর্তিটা আগেও দেখিয়েছিলেন, ২০২৩ সালে আফগানিস্তানের বিপক্ষে করেছিলেন জোড়া সেঞ্চুরি। এর আগে মুমিনুল হক প্রথম বাংলাদেশি হিসেবে গড়েছিলেন এই কীর্তিটা। ২০১৮ সালে এই শ্রীলঙ্কার বিপক্ষেই গড়েছিলেন কীর্তিটা। এবার শান্ত করে দেখালেন অধিনায়ক হিসেবেই।
এই কীর্তিটা গড়ে তিনি নাম লিখিয়েছেন ডন ব্র্যাডম্যান, অ্যালান বোর্ডার, ইনজামাম উল হক, রিকি পন্টিং, বিরাট কোহলিদের ক্লাবে। অধিনায়ক হিসেবে এ পর্যন্ত টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি ছিল ১৬ জনের। এই ১৬ বারের ভেতর ২ বার কীর্তিটা গড়া হয়েছে বাংলাদেশের বিপক্ষে।
২০১৩ সালে ব্রেন্ডন টেলর জোড়া সেঞ্চুরি করেছিলেন। এরপরও ২০২৪ সালে এই শ্রীলঙ্কার অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভাই গড়েছিলেন কীর্তিটা। সে দুঃস্মৃতিটা এবার শ্রীলঙ্কাকেই ফেরত দিল বাংলাদেশ, নাজমুল হোসেন শান্তর কল্যাণে।
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী











