বয়স্কই বেশি, তাই কি এতটা বিপর্যস্ত ইতালী
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:১৯ পিএম, ৩১ মার্চ ২০২০ মঙ্গলবার
বয়স্কই বেশি, তাই কি এতটা বিপর্যস্ত ইতালী
জনসংখ্যার দিক থেকে বয়স্কদের সংখ্যা অনেক বেশি। তার জন্যই কি করোনা-যুদ্ধে এভাবে বিপর্যস্ত হচ্ছে ইতালী? মৃতের সংখ্যা সাড়ে ১১ হাজার ছাড়িয়ে যাওয়ার পরে উঠছে এমন প্রশ্ন।
কোনও দেশের নিরিখে করোনায় মৃত্যুতে এখন সব চেয়ে এগিয়ে ইতালীই। এখানে ৬১ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ইটালিয়ান অ্যাসোসিয়েশন অব ডক্টর্স। এদের মধ্যে ৪০ জন কাজ করছিলেন লম্বার্ডিতে। আক্রান্ত ৮ হাজারেরও বেশি স্বাস্থ্যকর্মী। মোট আক্রান্ত এখন এক লক্ষ পেরিয়ে গিয়েছে।
এর পরেই রয়েছে স্পেন। সেখানে করোনায় মৃতের সংখ্যা ৭৩৪০। তবে দৈনিক মৃত্যুর হার সামান্য কমেছে। ২৪ ঘণ্টায় এ দেশে মৃত্যু হয়েছে ৫৩৭ জনের। আক্রান্ত ৮৫ হাজারের উপরে।
ইউরোপে বাকি দেশগুলির করোনায় মৃত্যু সব মিলিয়ে এখন ২৫ হাজার ছাড়িয়ে গিয়েছে বলে একটি সূত্রে দাবি। নেদারল্যান্ডসে গত ২৪ ঘণ্টায় ৯৩ জন মারা গিয়েছেন করোনার প্রকোপে। সেখানে মৃতের সংখ্যা ৮৬৪।
লক ডাউনের মেয়াদ আরও ৬ মাস বাড়াতে পারে ব্রিটেন। রোববার এক সাংবাদিক বৈঠকে এমনই ইঙ্গিত দিয়েছেন ইংল্যান্ডের ডেপুটি চিফ মেডিকেল অফিসার জেনি হ্যারিস।
তিনি জানিয়েছেন, তাড়াহুড়ো করে লকডাউন তুলে নিলে দেশ জুড়ে ফের করোনা-প্রকোপ আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে।
এ দিকে, সাত দিন আলাদা থাকার পরে আপাতত সুস্থ ব্রিটেনের যুবরাজ চার্লস। গত সপ্তাহে করোনাভাইরাসের উপসর্গ ধরা পড়েছিল তার। স্কটল্যান্ডে নিজের বাড়িতে রয়েছেন। তবে তার স্ত্রী, ডাচেস অব কর্নওয়াল এখনও আলাদা থাকছেন। আলাদা থাকছেন প্রধানমন্ত্রী বরিস জনসনের শীর্ষ উপদেষ্টা ডমিনিক কামিংসও। তারও করোনা-উপসর্গ দেখা গিয়েছে বলে জানানো হয়েছে ১০ ডাউনিং স্ট্রিট সূত্রে।
আমেরিকায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ১৩৩২৭ জন। মোট আক্রান্ত ১ লক্ষ ৫৬ হাজারের উপরে। মৃতের মোট সংখ্যা ২৮৭১। আক্রান্তের দিক থেকে দিন দুয়েক আগেই ইটালি ও স্পেনকে অতিক্রম করে গিয়েছে আমেরিকা। নিউ ইয়র্কে রোববারই মারা যান ৯৮ জন। শহরে মৃতের মোট সংখ্যা এখন ৮০০-র কাছাকাছি। অতিরিক্ত রোগীদের ঠাঁই দিতে নিউ ইয়র্কের সেন্ট্রাল পার্কে তৈরি হচ্ছে ৬৮ শয্যার হাসপাতাল।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, করোনার প্রকোপ কমলেই এ শহর দ্রুত ঠিক হয়ে যাবে। সামাজিক দূরত্ব বহাল রাখার সময়সীমা বাড়িয়ে ৩০ এপ্রিল পর্যন্ত করার কথা বলেছেন তিনি।
ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজ-এর ডিরেক্টর অ্যান্টনি ফসির মতে, কোভিড-১৯-এ এ দেশে মৃত্যু ১ লক্ষ ছুঁলে তিনি আশ্চর্য হবেন না।
চীনে ফের নতুন করে আক্রান্ত হয়েছেন ৩১ জন। এর মধ্যে ৩০ জন বাইরে থেকে কোভিড-১৯-এর উপসর্গ নিয়ে এসেছেন বলে জানিয়েছে দেশের জাতীয় স্বাস্থ্য কমিশন। স্থানীয় ভাবে আক্রান্তের একজনের খোঁজ মিলেছে গানসু প্রদেশ থেকে। চীনে ভাইরাসের মূলকেন্দ্র হুবেই প্রদেশ থেকে আজ ৪ জনের মৃত্যুর খবরও মিলেছে। চীনে সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা এখন ৮১ হাজার পেরিয়ে গেছে।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০


