ভারতকে ১৩ রানে হারিয়েছে পাক নারীরা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:৫৯ পিএম, ৭ অক্টোবর ২০২২ শুক্রবার
ফাইল ছবি
সিলেটের আউটার স্টেডিয়ামের মাঠে ভারতকে ১৩ রানে হারিয়েছে পাকিস্তান নারী ক্রিকেট দল। এ দিন ব্যাট হাতে ৫৬ রান ও বল হাতে ২ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন নিদা দার।
নারী এশিয়া কাপের আজকের ম্যাচে টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। দুই ওপেনার মুনীবা আলী ও সিদ্রা আমিনের ২৬ রানের জুটিতে শুরুটা ভালোই হয় বিসমাহ মারুফের দলের। কিন্তু ভারতের সামনে বরাবরই নার্ভাস পাকিস্তান হঠাৎ করেই যেনো খেই হারিয়ে ফেলে।
১১ রান করে পূজা ভাস্ত্রকারের বলে সিদ্রা আমিন ফিরলে মাত্র ৭ রানের ব্যবধানে আরও ২ উইকেট হারায় পাকিস্তান। এরপর নিদা দারকে নিয়ে দলের হাল ধরেন অধিনায়ক বিসহাম মারুফ। দুজনে মিলে গড়েন ৭৬ রানের জুটি। দ্রুত রান তুলতে থাকা নিদা ফিফটি পেলেও বিসমাহ ফেরেন ৩২ রানে।
শেষ দিকে আয়শা নাসিম ও আলিয়া রাজের ছোট ছোট অবদানে ১৩৭ রানে থামে পাকিস্তানের ইনিংস। ৩৭ বলে ৫৬ রান করে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন নিদা।
পাকিস্তানের দেয়া লক্ষ্য তাড়া করতে নেমে দুর্দান্ত শুরু এনে দেয় ভারতীয় দুই ওপেনার। ১৫ রানে মেঘনাকে ফিরিয়ে তাতে বাধ সাধেন নাশারা সান্ধু। দ্রুত ফেরেন জেমিনাহ রদ্রিগেজ। ভালো শুরু পেয়েও কাজে লাগাতে পারেননি স্মৃতি মান্ধানা। ১৭ রানে ফিরেছেন নাশারার শিকার হয়ে।
৬৫ রানে ৫ উইকেট হারানো ভারতকে কিছুটা আশা দেখিয়েছেন দীপ্তি শর্মা ও অধিনায়ক হারমানপ্রীত কর। ১১ বলে ১৬ রান করে দীপ্তি ফিরলে ভাঙে সে জুটি। হারমানও ফেরেন পরের ওভারে।
নিভু নিভু আশাকে কিছুটা হলেও পরে জাগিয়েছেন রিচা ঘোষ। ৩ ছক্কা ও এক চারে ২৬ রান করে ব্যবধানটা নাগালে এনে ফিরেছেন সাদিয়ার বলে। ১২৪ রানে থামে ভারতের ইনিংস।
এ জয়ের মধ্য দিয়ে তৃতীয়বারের মতো এশিয়ার পরাশক্তি ভারতকে হারানোর গৌরব অর্জন করলো পাক নারীরা।
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- ঈদের দিন সারা দেশে ঝড়-বৃষ্টির আশঙ্কা
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- ‘ডোরেমন’-এর রূপকার সুতোমু শিবায়ামা আর নেই
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- আগামীকাল ঈদ, প্রস্তুত জাতীয় ঈদগাহ
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- ঈদের দিন দেশের যেসব অঞ্চলে বৃষ্টি নামতে পারে
- বিশ্বে নারী প্রেসিডেন্ট: নেতৃত্বে নারীর অগ্রযাত্রা



