ভারতের নির্বাচনে জয় পেয়েছেন যেসব তারকা
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২০ পিএম, ৬ জুন ২০২৪ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
ভারতের জাতীয় নির্বাচনে অংশ নিয়েছিলেন বিনোদন অঙ্গনের একঝাঁক তারকা। পর্দার মতো ভোটের মাঠেও অপ্রতিরোধ্য ছিলেন তারা। গতকাল ৪ জুন ভোটের ফলাফল হিসেব শেষে তেমনটাই দেখা গেছে। নির্বাচনে অংশ নেওয়া তারকাদের অধিকাংশই বিপুল ভোটে জয়লাভ করেছেন।
পশ্চিমবঙ্গে ভোটে অংশ নেওয়া তারকাদের বেশিরভাগই ছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী। দলনেতা মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ রেখেছেন তারা। আগামী পাঁচ বছরের জন্য যারা লোকসভার নির্বাচনে জয়ের মালা পরলেন জেনে নেওয়া যাক তাদের নাম।
ঘাটাল থেকে তৃতীয়বারের মতো নির্বাচনে জয়লাভ করেছেন টলিউড সুপারস্টার দেব। বিজেপির প্রার্থী আরেক নায়ক হিরন্ময় চট্টোপাধ্যায় হিরণকে বিপুল ভোটে হারিয়ে হ্যাটট্রিক করেছেন তিনি। অন্যদিকে প্রথমবার ভোটে দাঁড়িয়েই বাজিমাত করেছেন রচনা বন্দ্যোপাধ্যায়। বিজেপির অভিজ্ঞ প্রার্থী লকেট চট্টোপাধ্যায়কে হারিয়ে বিধায়ক হয়েছেন তিনি।
একইভাবে তৃণমূলের টিকিটে যাদবপুর থেকে অভিনেত্রী সায়নী ঘোষ এবং মেদিনীপুর থেকে জয় ছিনিয়ে নিয়েছেন জুন মালিয়া। অন্যদের মতো মমতার মুখ উজ্জ্বল করেছেন টলিপাড়ার জনপ্রিয় নায়িকা শতাব্দী রায়। বীরভূম থেকে আবারও জয়ী হয়েছেন তিনি।
তবে বরানগর থেকে উতরে যাওয়া সহজ ছিল না সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের। সারাদিন লড়াই করতে হয়েছে প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিজেপির সজল ঘোষের সঙ্গে। কখনও এগিয়ে থেকেছেন সজল কখনও সায়ন্তিকা। মাটি কামড়ে পড়ে থেকে বেলা শেষে বিজয়ী হয়েছেন অভিনেত্রী।
আসানসোল থেকে মমতা টিকিট দিয়েছিলেন বলিউড মেগাস্টার শত্রুঘ্ন সিনহাকে। পর্দার মতো ভোটের যুদ্ধেও বেপরোয়া ছিলেন তিনি। বিজেপির টিকিট প্রাপ্ত অহলুওয়ালিয়ার সিংহকে সহজেই হারিয়েছেন ‘খামোস’খ্যাত এই তারকা।
বিজেপির আসনে হিমাচল প্রদেশের মান্ডি থেকে লড়েছেন কঙ্গনা রণৌত। কংগ্রেসের হাইভোল্টেজ প্রার্থী বিক্রমাদিত্য সিংকে নাকানি চুবানি খাইয়ে জয়লাভ করেছেন তিনি। বলিউডের চির সবুজ অভিনেত্রী হেমা মালিনী তৃতীয়বারের মতো জয়ী হয়ে হ্যাটট্রিক করেছেন। মথুরা থেকে জয়ের হাসি হেসেছেন তিনি।
অন্যদিকে প্রথমে পিছিয়ে থাকলেও পরে বেশ অনেকটা লিড নিয়ে এগিয়ে যান অভিনেতা অরুণ গোভিল। মিরাট থেকে লড়াই করেছেন তিনি। বিজেপির আরেক প্রার্থী রবি কিষানও জয়ী হয়েছেন এবারের ভোটে।
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে







