ভারতে অবৈধভাবে প্রবেশকালে ৪ নারী আটক
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৪ পিএম, ১৯ আগস্ট ২০২৫ মঙ্গলবার
ভারতে অবৈধভাবে প্রবেশকালে ৪ নারী আটক
হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশি ৪ নারী অবৈধভাবে ভারতে প্রবেশকালে বিজিবি টহল দলের হাতে আটক হয়েছেন।
সোমবার (১৮ আগস্ট) দিবাগত রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ২৫ বিজিবি ব্যাটালিয়ন ধর্মঘর কোম্পানি কমান্ডার সিদ্দিকুর রহমান। এর আগে সকালে উপজেলার মালঞ্চপুর এলাকা থেকে তাদের আটক করা হয়েছে।
আটকরা হলেন— নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার লাউতলী গ্রামের মৃত আব্দুল হকের মেয়ে বিবি জহুরা (৩৯), মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার আড়াইলিয়া গ্রামের মিহেনুল্লা ব্যাপারীর মেয়ে মিনারা আক্তার (২৬), নেত্রকোনা জেলার মদন উপজেলার মদন দক্ষিণপাড়ার গ্রামের শিকুল ইসলামের মেয়ে ঝর্ণা আক্তার (১৯), কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলার রসুলপুর গ্রামের শরীফ মিয়ার মেয়ে ফারজানা আক্তার শৈলী (২২)।
বিজিবি জানায়, অনুপ্রবেশকারী ৪ বাংলাদেশি নারী ভারতের কোলকাতায় গৃহকর্মীর কাজের সন্ধানে মাধবপুর উপজেলার মালঞ্চপুর গ্রামের মানব পাচারকারী মো. কামাল মিয়া (৪০) ও নিজনগর গ্রামের মো. লিটন মিয়ার (৩৫) সহযোগিতায় অবৈধভাবে ভারতে গমনের সময় ধর্মঘর বিওপির টহলদলের নিকট আটক হয়। ৪ নারী জনপ্রতি দালালকে ১২ হাজার করে ৪৮ হাজার টাকা দেন।
২৫ বিজিবি ব্যাটালিয়ন ধর্মঘর কোম্পানি কমান্ডার সিদ্দিকুর রহমান জানান, আটক ৪ নারীকে মাধবপুর সোপর্দ করা হয়েছে। তাদের নামে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না







