ভালুকায় মেঝেতে পড়ে ছিল অন্তঃসত্ত্বা স্ত্রী লাশ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:০০ পিএম, ৩০ নভেম্বর ২০২৪ শনিবার
সংগৃহীত ছবি
ময়মনসিংহের ভালুকায় একটি ঘরের মেঝে থেকে অন্তঃসত্ত্বা স্ত্রীর রক্তাক্ত এবং স্বামীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল শুক্রবার (২৯ নভেম্বর) রাতে উপজেলার কাচিনা ইউনিয়নের পালগাও গ্রাম থেকে এই দম্পতির মরদেহ উদ্ধার করা হয়।
নিহত রত্না বেগম (৩০) ওই গ্রামের মুক্তার হোসেনের মেয়ে। তার স্বামী কামরুল ইসলাম (৩৫) একই উপজেলার বর্তা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। তাদের পাঁচ বছর বয়সী একটি ছেলে আছে।
ভালুকা মডেল থানার ওসি সামছুল হুদা খান বিষয়টি নিশ্চিত করে জানান, স্ত্রী রত্নার দ্বিতীয় সন্তান প্রসবের সময় কাছাকাছি হওয়ায় তাকে নিয়ে শুক্রবার দুপুরে কামরুল নিজ বাড়ি থেকে শ্বশুর বাড়ি পালগাও আসে। পরে রাতের খাবার শেষে তাদের প্রথম সন্তানকে নানীর কাছে রেখে স্বামী-স্ত্রী পাশের আলাদা একটি ঘরে ঘুমাতে যায়। কিন্তু রাত ১০টার দিকে ছেলেটি কান্না-কাটি শুরু করলে নানী মনোয়ারা বেগম ওই ঘরে গিয়ে ডাকাডাকি করেন।
“কিন্তু কেউ দরজা না খোলায় সন্দেহ হয়। পরে ঘরের দরজা ভেঙে মেঝেতে রত্নার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পাশেই গলায় ওড়না প্যাঁচানো ঝুলন্ত অবস্থায় ছিল কামরুলের মরদেহ।” পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে তারা ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের পাঠিয়েছে।
ওসি সামছুল হুদা খান আরও বলেন, পারিবারিক কলহের জের ধরে এমন হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার তদন্তে কাজ করছে পুলিশ।
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- ঈদ কেনাকাটায় জমজমাট ‘দেশী দশ’, ভিড় ক্রেতাদের
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- আনন্দ-ভোগান্তি মিলিয়ে রাজধানী ছাড়ছে মানুষ
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- জাতির পিতার জন্মদিন আজ
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া







