ভাসানচরের পথে আরও ১৪৬৪ রোহিঙ্গা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪২ পিএম, ৩০ জানুয়ারি ২০২১ শনিবার
ছবি: সংগৃহীত
তৃতীয় দফায় আরও ১ হাজার ৪৬৪ জন রোহিঙ্গাকে নোয়াখালীর ভাসানচরে স্থানান্তর করা হচ্ছে। সকাল সাড়ে নয়টার দিকে চট্টগ্রাম বোট ক্লাব থেকে চারটি জাহাজ রোহিঙ্গাদের নিয়ে ভাসানচরের উদ্দেশে রওনা হয়। বেলা একটার দিকে তাদের ভাসানচরে পৌঁছানোর কথা।
এর আগে গতকাল শুক্রবার দুপুরে চট্টগ্রাম থেকে চারটি জাহাজে ১ হাজার ৭৭৮ রোহিঙ্গা সেখানে পৌঁছে।
শনিবার (৩০ জানুয়ারি) সকাল ১০টায় চট্টগ্রামের নৌবাহিনীর জনসংযোগ বিভাগ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
নৌবাহিনীর জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়, আজ শনিবার নৌবাহিনীর ৪টি জাহাজে ১৪৬৪ রোহিঙ্গা নিয়ে ভাসানচরের উদ্দেশ্যে রওনা করেছেন। দুপুর ১২টার মধ্যে তারা ভাসানচর পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।
এর আগে শুক্রবার বিকেলে উখিয়া থেকে এই রোহিঙ্গাদের বাসযোগে পতেঙ্গার শাহিন স্কুল অ্যান্ড কলেজ মাঠে স্থাপিত নৌবাহিনীর অস্থায়ী ট্রানজিট ক্যাম্পে নিয়ে আসা হয়। তাদের রাতের খাবার এবং প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এই ক্যাম্পে। এরপর সকালে ভাসানচরের উদ্দেশ্যে তাদের জাহাজে তোলা হয়।
নৌবাহিনীর কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন জানান, স্বেচ্ছায় ভাসানচর যেতে আগ্রহী এমন রোহিঙ্গা সদস্যদের তালিকা করে তাদের ভাসানচরে পৌঁছানোর উদ্যোগ গ্রহণ করে কক্সবাজারের অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কর্তৃপক্ষ। সেই উদ্যোগের অংশ হিসেবে আজ তৃতীয় দফার দ্বিতীয় দিনে আরও ১৪৬৪ জন রোহিঙ্গা সদস্যকে নৌবাহিনীর জাহাজযোগে ভাসানচরে পৌঁছে দেওয়া হচ্ছে।
এর আগে গত ৪ ডিসেম্বর প্রথম ধাপে ১ হাজার ৬৪২ জন এবং দ্বিতীয় ধাপে ২৯ ডিসেম্বর ১ হাজার ৮০৪ জন রোহিঙ্গা সদস্য স্বেচ্ছায় ভাসানচরে গেছে। শুক্রবার তৃতীয় দফার প্রথম দিনে গেছে ১৭৭৮ জন।
বর্তমানে ভাসানচরে অবস্থানরত রোহিঙ্গাদের মাধ্যমে উন্নত সুযোগ-সুবিধার কথা জেনে এই রোহিঙ্গা সদস্যরা ভাসানচরে যেতে আগ্রহ প্রকাশ করে। ফলে তাদের তালিকা করে ভাসানচরে নেওয়া হচ্ছে। ভাসানচরের রোহিঙ্গাদের জন্য উন্নত বসবাস, শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া, বিনোদন, হাঁস-মুরগি পালনসহ নানা সুযোগ সুবিধা নিশ্চিত করেছে বাংলাদেশ সরকার।
-জেডসি
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা



