ভুল চিকিৎসায় মৃত্যুর ঘটনায় কোটি টাকা ক্ষতিপূরণ কেন নয়: হাইকোর্ট
| উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:১৫ পিএম, ২০ নভেম্বর ২০১৮ মঙ্গলবার
ভুল চিকিৎসায় মারা যাওয়া রওশন আরা। ছবি : সংগৃহীত
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভুল চিকিৎসায় রওশন আরা নামে এক রোগীর মৃত্যুর ঘটনায় তার পরিবারকে এক কোটি টাকা ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
আজ মঙ্গলবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। ভুলে দুই কিডনিই কেটে ফেলায় গত ১ নভেম্বর বিএসএমএমইউ’র আইসিইউতে থাকাবস্থায় রওশন আরা মারা যান।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট এম আসাদুজ্জামান। সঙ্গে ছিলেন আইনজীবী মো. আনিসুল হাসান ও মো. শাহীনুজ্জামান।
স্বাস্থ্য সচিব, বিএসএমএমইউর উপাচার্যসহ আটজনকে আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। এ ঘটনায় বিভিন্ন পত্রিকায় প্রকাশিত এ সংক্রান্ত প্রতিবেদন যুক্ত করে হাইকোর্টে রিট করে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র।
জানা যায়, রওশন আরার একটি ক্ষতিগ্রস্ত কিডনি কেটে বাদ দিতে গিয়ে চিকিৎসকরা দুটি কিডনিই কেটে ফেলেন। রওশন আরার ছেলে ও চলচ্চিত্র পরিচালক রফিক শিকদার অভিযোগ করেন, তার মায়ের কিডনিতে সমস্যা দেখা দিলে বিএসএমএমইউ’র ইউরোলজি বিভাগের অধ্যাপক হাবিবুর রহমান দুলালের তত্ত্বাবধানে হাসপাতালে ভর্তি করেন। পরে পরীক্ষা নিরীক্ষার পরে জানতে পারেন তার বাম কিডনিতে সমস্যা রয়েছে। এ অবস্থায় ডাক্তার একটি কিডনি ফেলে দিতে বলেন। অপারেশন পর রওশন আরা আরও অসুস্থ হয়ে পড়লে আবারও পরীক্ষা করে দেখা যায় তার দুটি কিডনি কেটে ফেলা হয়েছে।
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান






