ঢাকা, শনিবার ০৬, জুন ২০২৬ ১৯:১৫:২৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮ ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয় উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩ সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী

ভূমিকম্পে কেঁপে উঠল ইরান

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২৫ পিএম, ৫ ডিসেম্বর ২০২৪ বৃহস্পতিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জার্মান রিসার্চ সেন্টার ফর জিও সায়েন্সেস বলছে, পশ্চিম ইরানে ৫.৭ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ ভূমিকম্পের কেন্দ্রস্থল ইরানের খুজেস্তান প্রদেশের মাসজেদ সোলেমান থেকে প্রায় ৩৬ কিলোমিটার (২২ মাইল) দক্ষিণ-পশ্চিমে ভূমিকম্পের কেন্দ্রস্থলটি সনাক্ত করেছে।

উভয় সংস্থা বলছে, ভূমিকম্পটি ১০ ​​কিলোমিটার (৬.২ মাইল) গভীর বিস্তৃত ছিল।

বৃহস্পতিবার ( ৫ ডিসেম্ব) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টাইমস অব ইসরাইল।

এখন পর্যন্ত তাৎক্ষণিকভাবে কোনো হতাহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি।  ভূমিকম্পের প্রভাবের সম্পূর্ণ ক্ষয়ক্ষতি নির্ধারণ করা বাকি রয়েছে।

চলতি বছরের জুনেও ইরানের উত্তর-পূর্বাঞ্চলের কাশমার শহরে ভূমিকম্প হয়।  এতে ওই সময় চার ব্যক্তি নিহত এবং অন্তত ১২০ জন আহত হয়।

এছাড়া গত বছরের শুরুর দিকে ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলের পার্বত্য এলাকায় ৫ দশমিক ৯ মাত্রার একটি ভূমিকম্প হয়েছিল।  এতে তিন ব্যক্তি নিহত হয়েছিলেন। আহত হয়েছিলেন ৮০০ জনের বেশি।  এলাকাটি তুরস্কের সীমান্তসংলগ্ন।