ভোগান্তি ছাড়াই ঢাকায় ফিরছেন মানুষজন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৩৮ এএম, ৪ জুলাই ২০২৩ মঙ্গলবার
সংগৃহীত ছবি
ঈদের ছুটি শেষে গত ২ জুলাই অফিস-আদালত খুলেছে। জীবিকার তাগিদে নাড়ির টানে বাড়ি ফেরা মানুষেরা আবারও শহরে ফিরে আসছেন। যাদের অফিস গত রোববার ছিল, তাদের অনেকেই ঢাকায় ফিরেছেন শনিবার রাতেই। এখন ফিরছেন পরিবারের অন্য সদস্যরা।
মঙ্গলবার (৪ জুলাই) সকালে রাজধানীর মহাখালী বাস টার্মিনালে গিয়ে দেখা গেছে, সারি সারি বাস টার্মিনালে প্রবেশের অপেক্ষায় আছে। আবার যেসব বাস ঢাকায় প্রবেশ করতে দেরি হয়েছে সেসব বাস যাত্রী নামিয়ে যার যার পার্কিংয়ে ফিরে যাচ্ছে।
মূলত দূরপাল্লার বাসগুলো রাত ১১টার পর থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছেড়ে আসে ঢাকার উদ্দেশ্যে। ওইসব বাসগুলো ভোর পাঁচটার পর থেকে ঢাকায় প্রবেশ করতে শুরু করে। মোটামুটি সকাল ৮টার মধ্যেই সব বাস ঢাকায় প্রবেশ করে।
মাদারগঞ্জ থেকে আসা রাজিব পরিবহনের যাত্রী আসিফুর রহমান বলেন, বাবা সরকারি চাকরি করেন। গত শনিবার রাতেই তিনি ঢাকায় ফিরেছেন। আমি, মা এবং ছোট বোনকে নিয়ে আজ ঢাকায় ফিরলাম।
সরিষাবাড়ী থেকে আসা মৌসুমি এক্সপ্রেস বাসের যাত্রী জাহিদ আহসান ঢাকা পোস্টকে বলেন, গতরাতে আড়াইটায় বাসে উঠেছিলাম। চাকরিজীবীদের মতো রবিবারে কোন কাজ না থাকায় দ্রুত আসা হয়নি। তাই আজকে ঢাকায় ফিরলাম। ঈদ পার হয়ে গেল ভাড়াটা এখনও বেশি নিচ্ছে। সাধারণ সময় সরিষাবাড়ী থেকে এই বাসে ঢাকায় আসি ৩৫০ টাকায়, আজ নিয়েছে ৫০০ টাকা।
বগুড়া থেকে একতা বাসে আসা শাহরিয়ার আহমেদ শুভ বলেন, ঈদের পরে চাকরিজীবীদের মতো ঢাকায় ফেরার তাড়া ছিল না। পরিবারের সঙ্গে বাড়িতে আরও কয়েকটা দিন বেশি কাটিয়ে আসলাম। হয়তো ঢাকায় আবার কাজের প্রেসারে পড়ে বাড়ি যেতে ২-৩ মাস সময় লাগতে পারে।
ময়মনসিংহ থেকে এনা বাসে আসা ফাতেমা আক্তার বলেন, আমি জবের জন্য প্রস্তুতি নিচ্ছি। ঈদের প্রায় সপ্তাহখানেক আগে বাড়ি গিয়েছিলাম, আজ ফিরলাম। সুযোগ পেলে বাড়ি যেতে পারি, তাই সব সময় বাড়ি যাওয়ার তাড়া থাকে না। পথে আসতে কোন ঝামেলা হয়নি। তেমন কোন যানজটও ছিল না। যেতে আসতে কোনো অসুবিধা হয়নি।
এবার পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়েছে ২৯ জুন (বৃহস্পতিবার)। সেই হিসেবে বুধবার থেকে ঈদের ছুটি শুরু হওয়ার কথা থাকলেও নির্বাহী আদেশে একদিন আগে মঙ্গলবার থেকে ছুটি ঘোষণা করা হয়। এর বাইরে শনিবার ছিল সাপ্তাহিক ছুটি। সব মিলিয়ে কর্মজীবীরা ঈদে পাঁচ দিন ছুটি কাটিয়েছেন।
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী











