ভোটের প্রস্তুতি নিয়ে ইসি এখনও অগোছালো
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩৯ এএম, ১৭ ডিসেম্বর ২০২৫ বুধবার
ছবি: সংগৃহীত
এখনও শেষ করা যায়নি নতুন রাজনৈতিক দলের নিবন্ধন কাজ। আসনভিত্তিক ভোটার তালিকার সিডি প্রস্তুতির কাজও চলমান। ছাপা হয়নি নির্বাচন পরিচালনা ম্যানুয়েল। তপশিলের পরপরই প্রয়োজনীয় পরিপত্র জারি করতেও হিমশিম দশা। সব মিলিয়ে তপশিল ঘোষণার ছয় দিন পরও নিজেদের পুরোপুরি প্রস্তুত করতে পারেনি নির্বাচন কমিশন (ইসি)। যদিও নভেম্বরের শেষ সপ্তাহ থেকেই ইসির একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়ে আসছেন, নির্বাচন প্রস্তুতির সবকিছুই সম্পন্ন।
এরই মধ্যে প্রার্থীর যোগ্যতা-অযোগ্যতা সম্পর্কিত পরিপত্র জারি করেও দুই দিনের মাথায় তা আবার সংশোধন করা হয়েছে। শুরুতে গণভোটের অধ্যাদেশের আলোকে বিধিমালা জারির কথা জানালেও সেই অবস্থান থেকে সরে আসে ইসি। পরে যে পরিপত্র জারি করা হয়েছে, সে আলোকেই গণভোট আয়োজনের সিদ্ধান্ত হয়েছে।
বিশ্লেষকরা বলছেন, ইসির এমন অগোছালো পরিস্থিতির প্রভাব মাঠ পর্যায়ে পড়তে পারে। পাশাপাশি দুই ভোটের ব্যালট গণনা নিয়েও কেন্দ্রে জটিলতার শঙ্কা উড়িয়ে দেওয়া যায় না।
ইসি সচিবালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, একে তো উপদেষ্টা পরিষদ থেকে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরিপও) সংশোধনের সিদ্ধান্ত আসতে দেরি হয়েছে, তার ওপর তপশিল ঘোষণার আগের দিন বাগেরহাট ও গাজীপুর জেলার সীমানা পরিবর্তনবিষয়ক আদালতের রায় দেওয়া হয়। এর পর ফরিদপুর-৪ আসনের সীমানা নিয়েও আদালত থেকে নতুন সিদ্ধান্ত আসে। এ ছাড়া ইসি সচিবালয়ের অভ্যন্তরীণ জটিলতার কারণে কিছু সমস্যা তৈরি হয়েছে। দ্রুতই তা কাটিয়ে ওঠার চেষ্টা চলছে।
ইসি কর্মকর্তারা জানান, তপশিল ঘোষণার পর মুহূর্ত থেকেই আগ্রহী প্রার্থীরা মনোনয়পত্র সংগ্রহের সুযোগ পান। মনোনয়নপত্রের সঙ্গে আসনভিত্তিক ভোটার তালিকা সিডি আকারে দেওয়া হয়। তবে ১১ ডিসেম্বর সন্ধ্যায় সিইসি জাতির উদ্দেশে ভাষণ দিলেও রিটার্নিং কর্মকর্তার পরিচয় ও দপ্তর নির্দিষ্ট করে পরিপত্র জারি করা হয় রাত সাড়ে ১০টায়। এর সঙ্গে নির্বাচন পরিচালনার জন্য একটি আনুষ্ঠানিক দিকনির্দেশনামূলক দলিল নির্বাচনী ম্যানুয়েলও দেওয়া হয়। এটা প্রশাসন, নির্বাচন কর্মকর্তা, প্রার্থী, রাজনৈতিক দল, নির্বাচন পর্যবেক্ষক ও নির্বাচনী সাংবাদিকরা ব্যবহার করেন। এর মাধ্যমে নির্বাচনসংশ্লিষ্ট সব কাজ কীভাবে, কখন, কার মাধ্যমে ও কোন নিয়মে সম্পন্ন হবে— তা বিস্তারিত লেখা থাকে।
তপশিল ঘোষণার আগের দিন নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ বলেছিলেন, অবাধ ও উৎসবমুখর নির্বাচন নিশ্চিত করতে তপশিল ঘোষণার সঙ্গে সঙ্গেই প্রায় ২০টি পরিপত্র জারি করা হবে। গত সোমবার আলাপকালে এই কমিশনার বলেন, রাজনৈতিক দলের নিবন্ধনের কাজ শেষ করতে বেশি সময় লাগবে না। দ্রুতই তা নিষ্পত্তি করা যাবে বলে আশা করছি। ভোটার তালিকার আসনভিত্তিক সিডি প্রস্তুতির বিষয়ে তিনি বলেন, এটা এতদিন লাগার কথা নয়। শেষ মুহূর্তে কিছু সংশোধনের কাজ চলছে। প্রার্থীর যোগ্যতা-অযোগ্যতা সম্পর্কিত পরিপত্রে ভুলের বিষয়ে তিনি বলেন, এটা দ্রুতই সংশোধন করা হয়েছে। সংশোধিত পরিপত্র জারিও হয়ে গেছে। ম্যানুয়েলও ছাপা হবে দ্রুতই।
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি










