মদ্যপানের পর ইউল্যাব শিক্ষার্থীকে ধর্ষণ: দুই বন্ধু রিমান্ডে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৯ পিএম, ১ ফেব্রুয়ারি ২০২১ সোমবার
ছবি: সংগৃহীত
রাজধানীর মোহাম্মদপুরে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) শিক্ষার্থীকে অতিরিক্ত মদ্যপান করিয়ে ধর্ষণ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ। রবিবার (৩১ জানুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে সাংবাদিকদের একথা বলেন তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার হারুন অর রশীদ।
হারুন অর রশীদ বলেন, তারা পাঁচ জন বন্ধু মিলে উত্তরায় বামবু রেস্টুরেন্টে গিয়ে মদ্যপান করেন। অতিরিক্ত মদ্যপান করার কারণে তাদের মধ্যে এক ছাত্রী অসুস্থ হয়ে পড়েন। তখন সে বাসায় ফিরে যায়। এরপর আরাফাত (২৮), রায়হান (২১), মাদুল, ও ভিকটিম মেয়েসহ তাদের বন্ধু নুহাত আলম তাফসীরের (২১) বাসায় রাত কাটায়। সেখানে রাতে ভিকটিম মেয়েটার সঙ্গে রায়হানের শারীরিক সম্পর্ক হয়। তাদের মধ্যে পূর্ব থেকে সম্পর্ক ছিল।
এক পর্যায়ে ভিকটিম মেয়ে বমি করতে শুরু করে। তখন তাকে ইবনে সিনায় ভর্তি করানো হয়। ইবনে সিনা রোগীকে ঘণ্টা খানেক রাখার পর ধানমন্ডির আনোয়ার খান মডার্ন হাসপাতালে নিয়ে যেতে বলে। দুদিন চিকিৎসার পর রবিবার (৩১ জানুয়ারি) সকালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মেয়েটা মারা যায়। অন্যদিকে অতিরিক্ত মদ্যপানে তাদের আরেক বন্ধু আরাফাত একই হাসপাতালে শনিবার চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
এই উপ-পুলিশ কমিশনার বলেন, এ মামলা রুজু হয়েছে আগেই। দুজন আসামি গ্রেফতার রয়েছে। আর একজন ছিল আরাফাত। সে তো মারা গেছে। আমরা বিস্তারিত তথ্য খুঁজছি। আমাদের যদি মনে হয়, আরও কেউ এর সঙ্গে জড়িত আছে। তাহলে তাকেও গ্রেফতার করা হবে। আমরা দেখার চেষ্টা করছি, মদের সঙ্গে অন্য কিছু মেশানো হয়েছে কিনা। আর যে হোটেলে বসে মদ খেয়েছে তার লাইসেন্স আছে কিনা।
মারা যাবার কারণ হিসেবে পুলিশের এই কর্মকর্তা বলেন, যে মারা গেছে তার সবকিছু আমরা পরীক্ষা করেছি। পাশাপাশি যে দুজন আসামি গ্রেফতার আছে তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেছি। আমাদের মনে হয়েছে অতিরিক্ত মদ্যপানে মৃত্যু হয়েছে। আর মদের মধ্যে বিষাক্ত কিছু মেশানো থাকতে পারে। দ্বিতীয়ত অতিরিক্ত মদ্যপান করিয়ে মেয়েটিকে ধর্ষণ করা হয়েছে। সব মিলিয়ে মেয়েটির মৃত্যু হয়েছে।
এদিকে, ওই শিক্ষার্থীর বাবার করা মামলায় ভুক্তভোগীর দুই বন্ধুর পাঁচদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তারা হলেন- মুর্তুজা রায়হান চৌধুরি (২১) ও নুহাত আলম তাফসীর (২১)। ঢাকা মহানগর হাকিম মোর্শেদ আল মামুন ভুইয়া এ রিমান্ড মঞ্জুর করেন।
সোমবার মহানগর আদালতের সাধারণ নিবন্ধন শাখার সহকারী পুলিশের এএসআই ফারুক হোসেন বলেন, রবিবার তাদের দুইজনকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এ সময় মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে বিচারক প্রত্যেকের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
এদিকে রবিবার মামলাটির এজাহার গ্রহণ করে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ১৬ ফেব্রুয়ারি দিন ধার্য করেন আদালত।
-জেডসি
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা








