মহেশপুর সীমান্তে নারী-শিশুসহ আটক ১১ বাংলাদেশি
| উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:২৭ এএম, ১২ অক্টোবর ২০২৫ রবিবার
ছবি: সংগৃহীত
ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে নারী ও শিশুসহ ১১ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। আটক ব্যক্তিরা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন বলে জানিয়েছে বিজিবি।
শনিবার (১১ অক্টোবর) বিকেলে মহেশপুর-৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন কুমিল্লার বরুড়া থানার রেওলাইন গ্রামের হরেকৃষ্ণ আইনের ছেলে রিপন চন্দ্র আইন, নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানার চরকাকড়া গ্রামের জাকের হোসেনের ছেলে জাহেদ হোসেন (৩৫),
গোপালগঞ্জের মকসুদপুর উপজেলার গোয়ালগ্রামের শরৎ বাড়ৈর ছেলে সঞ্জিৎ বাড়ৈ এবং ফরিদপুরের সদরপুর থানার মধুমণ্ডলডঙ্গী গ্রামের হৃদয় চন্দ্র সরকারের ছেলে সুশীল সরকার।
বিজিবি জানায়, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে বাঘাডাংগা বিওপির হাবিলদার সাইফুর রহমানের নেতৃত্বে সীমান্ত পিলার ৬০/৩৭-আর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় তিন নারী ও এক শিশুসহ পাঁচজনকে আটক করা হয়।
এছাড়া একই বিওপির পৃথক অভিযানে সীমান্ত পিলার ৬০/৩১-আর সংলগ্ন এলাকা থেকে আরও তিন নারীসহ ছয়জনকে আটক করে বিজিবি।
আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন বিজিবি কর্মকর্তারা।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, আটক নারী ও শিশুদের যশোর জাস্টিস অ্যান্ড কেয়ার সেন্টারে পাঠানো হবে। আর প্রাপ্তবয়স্ক পুরুষদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে সোপর্দ করা হবে।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০











