ঢাকা, রবিবার ০৮, নভেম্বর ২০২৬ ১৭:৪৬:৪৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নিঃশর্ত ক্ষমা চাইতে পরীমনিকে আইনি নোটিশ শ্যামাপূজা ও দীপাবলি উৎসব আজ এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদনের সময় বাড়ল জাপানে শক্তিশালী ভূমিকম্প, আহত অন্তত ২২ মিস ইউনিভার্স বাংলাদেশের মুকুট জিতলেন সামিরা খান মাহি নড়াইলে ১৬ নারী দলের নৌকা বাইচ, নদীর দুই পাড়ে উৎসব ঢাকা থেকে চট্টগ্রাম ও সিলেটে ট্রেন চলাচল বন্ধ

মাগুরায় শিশু ও নারী উন্নয়ন যোগাযোগ কার্যক্রম শীর্ষক কর্মশালা

আপডেট: ০৭:৪৩ এএম, ৯ নভেম্বর ২০১৪ রবিবার

স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, মাগুরা : মাগুরায় শিশু ও নারী উন্নয়নে যোগাযোগ কার্যক্রম শীর্ষক কর্মশালা শনিবার মহম্মদপুর বিকে মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরার জেলা প্রশাসক মুহ: মাহবুবর রহমান। বিনোদপুর ইউপি চেয়ারম্যান গোলাম আযম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান, জেলা তথ্য অফিসার রেজাউল করিম, ডা. আব্দুল্লাহেল কাফি, মহম্মদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব গোলাম রব্বানী, সাধারণ সম্পাদক এ্যাড. আব্দুল মান্নান ও বিকে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, একেএম নুরুজ্জামান। কর্মশালায় যৌতুক ও বাল্য বিয়ে প্রতিরোধ, জন্মনিবন্ধন, মা ও শিশু স্বাস্থ্য পরিচর্যা এবং নিরাপদ মার্তৃত্ব বিষয়ে আলোচনা করা হয়। ০৯.১১.২০১৪