মাঠে ফিরছেন বিদ্রোহী সাবিনারা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:২৭ এএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৫ সোমবার
সংগৃহীত ছবি
বিদ্রোহী ফুটবলাররা অনুশীলনে ফিরতে রাজি হয়েছে বলে জানিয়েছেন, বাফুফের নারী উইং কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ।
আজ রবিবার বাফুফে ভবনে বিদ্রোহী মেয়েদের সঙ্গে সভা করেছেন কিরণ। সেখানেই বিদ্রোহের অবসান হয়েছে বলে বাফুফের এই অন্যতম সদস্য জানিয়েছেন।
তবে সাবিনাসহ অন্যরা এখনই কোচ পিটার বাটলারের অধীনে অনুশীলনে ফিরছেন না। আপাতত ছুটিতে যাবেন সবাই। তারপর ফিরে এসে নতুন করে অনুশীলনে যোগ দেবেন।
সাবিনাদের সঙ্গে সভা করে রবিবার সংবাদ মাধ্যমকে কিরণ জানিয়েছেন, আমাদের চেষ্টা অব্যাহত ছিল তাদেরকে ফিরিয়ে আনার জন্য। তারই ধারাবাহিকতায় আজকেও বসেছিলাম। বসার পর বলতে পারি মেয়েরা অনুশীলনে ফিরছে। তবে এখনই ফিরবে না। ২৪ ফেব্রুয়ারি ক্যাম্প বন্ধ হয়ে যাবে। এলে সবার জন্য বন্ধ হবে ক্যাম্প।
সিনিয়র খেলোয়াড়রা ব্রেক চাইছে। ওদের জন্য ব্রেক হবে। তারপর ওরা ক্যাম্পে ফিরে অনুশীলন করবে। এর আগে আমরা যা করবো বাফুফে, কোচ ও খেলোয়াড় সহ সবার সঙ্গে বসে ভুল বোঝাবুঝি যা ছিল তা মিটিয়ে দেওয়া হবে।
বিরতি থেকে ফিরে এসে সাবিনারা অনুশীলন সহ কেন্দ্রীয় চুক্তিতে আসবেন বলে কিরণ জানিয়েছেন। তার ভাষায়, যেহেতু এক সঙ্গে সবাই অনুশীলন করবে। মাঠে কারও প্রতি অসন্তোষ থাকলে তাহলে ভালো কিছু হবে না। তাই আমরা এক সঙ্গে বসে নিরসনের চেষ্টা করবো।
মেয়েরা আজ আমাকে বলেছে ফিরে এসে চুক্তি করবে। অনুশীলন ফিরবে। আমাদের জন্য এটা ইতিবাচক। যে ভুল বোঝাবুঝি ছিল সেগুলো থেকে তারা সরে এসেছে।
এদিকে ২৬ ফেব্রুয়ারি আরব আমিরাতের বিপক্ষে প্রথম ম্যাচ আর আগামী ২ মার্চ একই দলের সঙ্গে দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ নারী ফুটবল দল। সাবিনা-মনিকাসহ ১৮ ফুটবলারের কেউ আমিরাত ম্যাচের স্কোয়াডে থাকছেন না।
দুই সপ্তাহের বেশি সময় ধরে স্থায়ী ছিল ১৮ নারী ফুটবলারের এই বিদ্রোহ। গত ৩০ জানুয়ারি বাফুফে ভবনের সামনে সংবাদমাধ্যমের কাছে কোচ পিটার বাটলারের বিরুদ্ধে তিন পৃষ্ঠার লিখিত অভিযোগ তুলে ধরেন সাবিনারা। বাটলারকে কোচ রেখে দেওয়া হলে অনুশীলনে যোগ দেবেন না এবং সবাই একযোগে অবসরের হুমকি দেন।
এর পরিপ্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে সিনিয়র সহসভাপতি ইমরুল হাসানকে চেয়ারম্যান করে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করে বাফুফে। সেই কমিটি তদন্ত শেষে বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের কাছে প্রতিবেদন জমা দেয়। এরপর কয়েক দফা বাফুফে সভাপতিও এই বিদ্রোহী ফুটবলারের অনুশীলনে ফেরার আহ্বান জানান।
বাফুফের নারী উইং থেকেও একাধিকবার বৈঠক হয় মেয়েদের সঙ্গে। কিন্তু এই ১৮ ফুটবলার সিদ্ধান্ত বদলাতে রাজি হননি। অবশেষে তারা পুরোনো সিদ্ধান্ত থেকে সরে এলেন আজ।
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- পূজায় যেমন হবে নারীর সাজ
- ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- আজ সারা দেশে বন্ধ থাকবে স্বর্ণের দোকান
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- অভিবাসনবিষয়ক মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন চার সাংবাদিক
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু







