ঢাকা, রবিবার ০৮, নভেম্বর ২০২৬ ১৮:৩৫:৪৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নিঃশর্ত ক্ষমা চাইতে পরীমনিকে আইনি নোটিশ শ্যামাপূজা ও দীপাবলি উৎসব আজ এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদনের সময় বাড়ল জাপানে শক্তিশালী ভূমিকম্প, আহত অন্তত ২২ মিস ইউনিভার্স বাংলাদেশের মুকুট জিতলেন সামিরা খান মাহি নড়াইলে ১৬ নারী দলের নৌকা বাইচ, নদীর দুই পাড়ে উৎসব ঢাকা থেকে চট্টগ্রাম ও সিলেটে ট্রেন চলাচল বন্ধ

মাদ্রাসা শিক্ষার কালিকুলাম আধুনিক করা উচিৎ

আপডেট: ০৩:৪৮ পিএম, ৩১ আগস্ট ২০১৪ রবিবার

স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনা তদবির ঠেকাতে শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্তির নীতিমালা তৈরির জন্য তাগিদ দিয়েছেন। তিনি বলেন, ‘মাদ্রাসা শিক্ষার কালিকুলাম আধুনিক করা উচিৎ।’ ja7lkqns-e1407075845755রোববার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী সচিবালয়ে এসে বেলা পৌনে ১১টায় সরাসরি শিক্ষা মন্ত্রণালয়ে যান। এসময় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ তাকে স্বাগত জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিপূর্বে বিভিন্ন মন্ত্রণাণলয় পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের দিকনিদের্শনামূলক বক্তব্য দিয়েছেন। এরই অংশ হিসেব রোববার শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে আসেন তিনি। প্রধানমন্ত্রী শিক্ষামন্ত্রণালয়ের সভাকক্ষে কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশে ভাষণ দেন। তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস শিশুদের শিক্ষা দিতে হবে, যাতে মুক্তিযুদ্ধের চেতনায় বড় হয়ে তারা দেশের সেবায় এগিয়ে আসতে পারে।’ দক্ষ জনশক্তি তৈরির ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ‘কারিগরি শিক্ষাকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে হবে।’ ৩১.০৮.২০১৪ এসময় নিরক্ষরতার হার শূন্যের কোটায় নিয়ে আসার ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী।