ঢাকা, বুধবার ২২, জুলাই ২০২৬ ১৫:৩০:৩৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ

মাধুরীকে হুমকি দেওয়ায় গ্রেফতার

আপডেট: ১০:৪২ এএম, ৫ ডিসেম্বর ২০১৪ শুক্রবার

ডেস্ক নিউজ, উইমেননিউজ২৪.কমউইমেননিউজ২৪.কম, মুম্বায়ের Madhuriঅভিনেত্রী মাধুরী দীক্ষিতকে সেল ফোনে হুমকীদানকারী যুবক প্রবীণ কুমার প্রধাণকে গ্রেফতার করেছে পুলিশ।২৫ নভেম্বর দিবাগত রাত ৩টায় মাধুরী দীক্ষিত তার মুঠোফোনে একটি এসএমএস পান। পরের তিন দিন একে একে আরও তিনটি এসএমএস আসে। টানা না দিলে বলিউডের এই অভিনেত্রীর সন্তানদের খুন করার হুমকির বার্তা ছিলো সবটাতেই। দেরি না করে পুলিশের কাছে অভিযোগ জানান তার ব্যক্তিগত সহকারী। নিজের পরিচয় দিতে গিয়ে সেই যুবক একটি এসএমএসে জানান, তিনি গ্যাংস্টার ছোটা রাজনের কাছের লোক। মুম্বাই সাইবার পুলিশ অনুসন্ধানে জানতে পারে, মাধুরীকে এসব এসএমএস পাঠিয়েছে ২৩ বছরের যুবক প্রবীণ কুমার প্রধান। তাকে এরই মধ্যে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। সে পেশায় হোটেলের ওয়েটার। যে মুঠোফোন থেকে এসএমএস পাঠানো হয়েছে তা-ও জব্দ করা হয়েছে। সাইবার পুলিশ স্টেশনের সিনিয়র ইন্সপেক্টর সুনীল ঘোসালকার জানান, ৬ ডিসেম্বর পর্যন্ত তাকে থানাহাজতে রাখা হবে। জানা গেছে, এর আগেও বলিউডের বেশ কয়েকজন কলাকুশলীকে টাকা চেয়ে হুমকি দিয়েছিলেন এই যুবক। তার সঙ্গে অপরাধ জগতের সম্পৃক্ততা আছে কি-না তা খতিয়ে দেখছে পুলিশ। এদিকে হুমকি বার্তা পাঠানো ব্যক্তিকে গ্রেফতার করলেও খুব বেশি স্বস্তিতে নেই মাধুরী। দুই ছেলে রায়ান ও আরিয়ানকে নিয়ে দুশ্চিন্তায় আছেন তিনি। তবে স্বামী শ্রীরাম নেনে তাকে সাহস যোগাচ্ছেন। ০৫.১২.২০১৪