মানুষ ফিরতে শুরু করলেও এখনো ফাঁকা ঢাকা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৪ পিএম, ২৪ এপ্রিল ২০২৩ সোমবার
সংগৃহীত ছবি
পবিত্র ঈদুল ফিতরের সরকারি ছুটি শেষ। খুলতে শুরু করেছে সরকারি ও বেসরকারি অফিস। জীবিকার তাগিদে রাজধানীতে ফিরতে শুরু করেছেন মানুষ। তবে এখনো ফাঁকা পুরো ঢাকা শহর।
সোমবার (২৪ এপ্রিল) দেখা যায়, নগরীতে এখনো রয়েছে ঈদের আমেজ। শহরের প্রধান প্রধান প্রবেশ পথ দিয়ে ফিরতে শুরু করেছেন কর্মজীবীরা। তবে ঈদের তৃতীয় দিনেও রাস্তাঘাট যথেষ্ট ফাঁকা। দুই-একটি স্থান ছাড়া নেই কোনো ট্রাফিক জ্যাম। অফিস-আদালত খুললেও প্রতিষ্ঠানগুলোতে সব কর্মী কাজে যোগ না দেওয়ায় রয়ে গেছে ঈদের আমেজ।
কথা হয় ওয়েলকাম বাসের হেলপার বাচ্চু মিয়ার সঙ্গে। তিনি বলেন, সাভার থেকে একটানেই এখানে আসছি। মাঝখানে পর্বত-গাবতলী এলাকায় সামান্য জ্যাম ছিল। এছাড়া রাস্তা ফাঁকাই।
কারওয়ান বাজার মোড়ে রিকশা নিয়ে যাত্রীর অপেক্ষায় ছিলেন কাওসার আলী। তিনি বলেন, মানুষ এখনো তেমন একটা আসে নাই। কাল-পরশু থাইকা আবার সব শুরু হইব।
বাংলামোটর মোড়ে যাত্রীর অপেক্ষারত মোটরসাইকেল চালক শ্যামল বলেন, গুলশান ২ থেকে টানা চালিয়ে বাংলামোটর এসেছি। এখন পর্যন্ত জ্যাম শুরু হয়নি। তবে দুই-একদিনের মধ্যে সব মানুষ চলে আসলে ঢাকা আগের অবস্থায় ফিরে যাবে।
পরিবার নিয়ে ঘুরতে বের হয়েছিলেন কামরুল আহমেদ। তিনি বলেন, ঈদের তৃতীয় দিন হলেও রাস্তাঘাট ফাঁকাই আছে, তাই ঘুরতে বের হলাম। এরপর তো সবকিছু আবার আগের মতোই হয়ে যাবে...।
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা
- মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে বোমা
- রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি
- ইরানি বিচারক ও সাইবার গ্রুপের শীর্ষ নেতার ওপর ইইউ-এর নিষেধাজ্ঞা
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম






