মাসব্যাপী একুশে বইমেলা আজ শুরু : ৩টায় উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
আপডেট: ০৫:৪৪ এএম, ১ ফেব্রুয়ারি ২০১৫ রবিবার
স্টাফ করেসপন্ডেন্ট,উইমেননিউজ২৪.কম,
ঢাকা : আজ রোববার শুরু হচ্ছে অমর একুশে বইমেলা।বিকেল ৩টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বইমেলা এবং আন্তর্জাতিক সাহিত্য সম্মেলনের উদ্বোধন করবেন। উদ্বোধন শেষে গ্রন্থমেলা পরিদর্শন করবেন তিনি।এরপরই সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হবে মাসব্যাপী এ বইমেলা।
এবারও মেলা সোহরাওয়ার্দী উদ্যান ও বাংলা একাডেমি চত্বরে দুভাগে অনুষ্ঠিত হচ্ছে। সোহরাওয়ার্দী উদ্যানে মোট ২৯৫টি বেসরকারি প্রকাশনা প্রতিষ্ঠান ৪৭৫ ইউনিট স্টল পায়েছে। এর মধ্যে ১৩৭ প্রতিষ্ঠানকে ১ ইউনিট, ১০৩ প্রতিষ্ঠানকে ২ ইউনিট এবং ৪৪ প্রতিষ্ঠানকে ৩ ইউনিট ও একটি প্রতিষ্ঠানকে ৪ ইউনিট এবং ১০টি প্রতিষ্ঠানকে প্যাভিলিয়ননের জন্য নির্বাচন করা হয়েছে। এর বাইরে আরও শতাধিক প্রতিষ্ঠানকে মূল একাডেমি অঙ্গনে জায়গা দেওয়া হয়েছে।
এবার ১০টি দেশের মোট ৪২ জন বিদেশি লেখককে বইমেলায় আমন্ত্রণ জানানো হয়েছে।
প্রতিবারের মতো এবারও মেলা প্রাঙ্গণে আয়োজন করা হবে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। এবার মেলায় রয়েছে দু’টি লেখক কুঞ্জ।
বইমেলা ১ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ছুটির দিন ব্যতীত প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে। ছুটির দিন বেলা ১১টা থেকে রাত ৯টা এবং ২১ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে। ২ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন বিকেল ৪টায় গ্রন্থমেলার মূল মঞ্চে অনুষ্ঠিত হবে সেমিনার।
শিল্প-সাহিত্য-সংস্কৃতি-সমকালীন প্রসঙ্গ এবং বিস্মৃতপ্রায় বিশিষ্ট বাঙালি মনীষার জীবন ও কর্ম নিয়ে হবে এ আলোচনা। এছাড়া, মাসব্যাপী প্রতিদিন সন্ধ্যায় থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। অমর একুশে গ্রন্থমেলা-২০১৪ উপলক্ষে বাংলা একাডেমি শিশু-কিশোর চিত্রাঙ্কন, সংগীত, সাধারণ জ্ঞান ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করেছে। শিশুদের জন্য মাসব্যাপী এ মেলায় এবার ৪ দিন শিশুপ্রহর ঘোষণা করা হয়েছে।
বইমেলায় আসা মানুষের নিরাপত্তার জন্য পুরো মেলা প্রাঙ্গণে এবার থাকবে আইন-শৃঙ্খলা বাহিনীর তিনটি কন্ট্রোল রুম। এর মধ্যে দু’টি পুলিশ সদস্যদের জন্য ও একটি র্যাব সদস্যদের জন্য।পুরো মেলায় সার্বক্ষণিক নিরাপত্তার সুবিধার্থে বিভিন্ন স্থানে মোট ৭০টি সিসি ক্যামেরার লাগানো হয়েছে।
০১.০২.২০১৫ - হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ট্রমা কাটেনি, নিঃস্ব অনেক পরিবার











