ঢাকা, বৃহস্পতিবার ২৩, জুলাই ২০২৬ ৩:৩২:৪৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ

মায়ের দুধ পান করা নবজাত শিশুর অধিকার : প্রধানমন্ত্রী

আপডেট: ১০:১৭ এএম, ৬ আগস্ট ২০১৪ বুধবার

PM-tuku-5-e1407316044891স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা:প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্নাতকোত্তর নার্সিং শিক্ষার জন্য একটি উচ্চতর ইনস্টিটিউশন প্রতিষ্ঠার পাশাপাশি সরকারি হাসপাতালগুলোতে আরো ১০ হাজার নার্স নিয়োগ দেয়া হবে। প্রধানমন্ত্রী বলেন, রাজধানীর পূর্ব ও পশ্চিম অংশে একটি করে আরো দু’টি শিশু হাসপাতাল প্রতিষ্ঠা করা হবে। তিনি আজ ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০১৪ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভাষণকালে একথা বলেন। শেখ হাসিনা ব্রেস্ট ফিডিংয়ের জন্য সর্বোচ্চ সহায়তা ও উৎসাহ প্রদানের জন্য স্বাস্থ্যজীবীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, মায়ের দুধ পান করা নবজাত শিশুর অধিকার। তিনি মাতৃদুগ্ধ (বিপণন নিয়ন্ত্রণ)-২০১৩ আইন যথাযথভাবে প্রয়োগের জন্যও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, পবিত্র কোরআন শরীফের সুরা বাকারা’র ২৩৩ আয়াতে শিশুকে ২ বছর পর্যন্ত মায়ের দুধ খাওয়ানোর নির্দেশনা রয়েছে। শিশুর স্বাভাবিক বৃদ্ধির জন্য মায়ের দুধের কোন বিকল্প নেই একথা উল্লেখ করে তিনি বলেন, ৬ মাস পর্যন্ত শিশুর জন্য মায়ের দুধই একমাত্র পরিপূর্ণ ও নিরাপদ খাবার। ব্রেস্ট ফিডিংয়ের প্রতি জনসচেতনতা বৃদ্ধিতে সন্তোষ প্রকাশ কওে শেখ হাসিনা বলেন, গত ৫০ বছরে মায়ের দুধ খাওয়ানোর হার ৪৭ শতাংশ থেকে বৃদ্ধি পেয়ে বর্তমানে ৬৪ শতাংশে উন্নীত হয়েছে। অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ও প্রতিমন্ত্রী জাহিদ মালেক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব এম এম নিয়াজউদ্দিন। এছাড়া অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) ডা. দীন এম নূরুল হক, পরিবার পরিকল্পনা অধিদফতরের ডিজি নূর হোসেন তালুকদার, বাংলাদেশ ব্রেস্ট ফিডিং ফাউন্ডেশনের সভাপতি এস কে রায় ও জাতীয় স্বাস্থ্য ও পুষ্টি ইনস্টিটিউটের পরিচালক ডা. এম শাহনেওয়াজ বক্তৃতা করেন। ০৬.০৮.২০১৪