ঢাকা, মঙ্গলবার ২০, অক্টোবর ২০২৬ ২৩:৪০:৫৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড় লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী

মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ২

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:১১ পিএম, ৩ জুলাই ২০২৪ বুধবার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

টাঙ্গাইল জেলার মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় এক নারী যাত্রীসহ দুইজন নিহত হয়েছেন। আজ বুধবার ভোর সাড়ে চারটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোড়াই মিলগেইট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নীলফামারী জেলার ডিমলা উপজেলার রামডাঙা গ্রামের মৃত দুলাল হোসেনের স্ত্রী ফরিনা বেগম (৫৫) ও একই জেলার বাবুরহাট গ্রামের আব্দুল খালেকের ছেলে বাসের সুপারভাইজার মুগনী মিয়া (৩৫)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নীলফামারী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা অনিতা পরিবহনের একটি বাস আজ ভোর সাড়ে চারটার দিকে মহাসড়কের গোড়াই মিলগেইট এলাকায় দাঁড়িয়ে থাকা পল্লী বিদ্যুতের খুটি বোঝাই একটি ট্রাকে ধাক্কা দেয়। এতে বাসের সামনের গ্লাস ভেঙে পল্লী বিদ্যুতের খুটি বাসের ভিতরে ঢুকে ওই দুইজনে মৃত্যু হয়। এ ঘটনায় আরও দুই যাত্রী সামান্য আহত হয়ছে বলে জানিয়েছে পুলিশ।

মির্জাপুর গোড়াই হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আনিসুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বাস ও ট্রাক জব্দ করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।