‘মুখ ও মুখোশ’ অভিনেত্রী পিয়ারী বেগম আর নেই
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:০০ পিএম, ৩০ মে ২০২৩ মঙ্গলবার
সংগৃহীত ছবি
বাংলাদেশের প্রথম বাংলা সবাক চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’-এর অভিনেত্রী পিয়ারী বেগম মারা গেছেন। মঙ্গলবার (৩০ মে) দুপুরে উত্তরায় নিজ বাসায় মারা যান তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইলি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর।
পিয়ারী বেগমের মৃত্যুর খবর নিশ্চিত করে তার ছেলে রাবিউল আমিন বলেন, গত মাসে অসুস্থ ছিলেন। হাসপাতালে ভর্তি করিয়েছিলাম। চিকিৎসক জানান, আম্মার হার্ট দুর্বল ছিল। আপাতত বাসায় নিয়ে যান। ওষুধ বাসাতেই খাওয়ান। হাসপাতালে রেখে কী করবেন? এরপর ভালোই ছিল। জ্বরও ছিল না। কিন্তু গত দুই দিন আম্মার শরীর দুর্বল ছিল। আজ আমি অফিসে ছিলাম। আমার স্ত্রী ও ছোট ছেলে বাসায় ছিল। স্ত্রীর সামনেই মারা গেছেন আম্মা।
পিয়ারী বেগমের জানাজা ও দাফন সন্ধ্যার পর সম্পন্ন করা হবে বলে জানান রাবিউল আমিন। তিনি বলেন, উত্তরা ১২ নম্বর সেক্টরে আব্বাকে যেখানে কবর দিয়েছি, ওখানেই আম্মাকে কবর দেব। বাদ এশা জানাজা শেষে এই আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে।
পিয়ারী বেগম অভিনেতা আমিনুল হকের স্ত্রী। ‘মুখ ও মুখোশ’ ছবির মহরত অনুষ্ঠিত হয় ১৯৫৪ সালের ৬ আগস্ট হোটেল শাহবাগে। এটি ছিল বাংলাদেশ তথা তৎকালীন পাকিস্তানের প্রথম সবাক চলচ্চিত্র। ছবিটি মুক্তি পায় ১৯৫৬ সালের ৩ আগস্ট। এ ছবির পরিচালক আবদুল জব্বার খান। ছবির অন্যতম প্রধান নারী চরিত্রে ছিলেন পিয়ারী বেগম। ঢাকার উত্তরায় ছেলে, ছেলের বউ ও নাতি-নাতনিদের নিয়ে বসবাস করতেন তিনি।
পূর্ব পাকিস্তানের তখনকার গভর্নর শেরেবাংলা এ কে ফজলুল হক ঢাকার রূপমহল সিনেমা হলে এ সিনেমার উদ্বোধন করেছিলেন। পিয়ারী বেগম ছাড়াও এ ছবিতে অভিনয় করেন পূর্ণিমা সেন, সাইফুদ্দিন, বিনয় বিশ্বাস, জব্বার, ইনাম আহমেদ, জহরত আজরা প্রমুখ।
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভারতে ছাত্র আন্দোলন তীব্র, সরকারের সঙ্গে বৈঠকেও মিলছে না সমাধান
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা











