মুন্সিগঞ্জে ইভটিজিংয়ের শিকার ছাত্রীর আত্নহত্যা
আপডেট: ০৯:৪৩ এএম, ১৭ নভেম্বর ২০১৪ সোমবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, মুন্সিগঞ্জ : মুন্সিগঞ্জ পৌরসভার কাটাখালী এলাকায় রোববার নবম শ্রেণির এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। শারমিন সুলতানা নামের ওই ছাত্রীর পরিবারের অভিযোগ, বখাটের উত্ত্যক্তের শিকার হয়ে সে আত্মহত্যা করেছে। শারমিন সুলতানা (১৪) মুন্সিগঞ্জ পৌরসভার কাটাখালী এলাকার আবদুর রবের মেয়ে এবং স্থানীয় এ ভি জে এম সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে ছাত্রী ছিল। শারমিনের পরিবার ও স্থানীয় সূত্র জানায়, বিদ্যালয়ে যাওয়ার সময় শারমিনকে প্রায়ই উত্ত্যক্ত করত এলাকার বখাটে অনিক। অন্যদের দিয়েও সে শারমিনকে উত্ত্যক্ত করাত। গতকাল সকালেও বিদ্যালয়ে যাওয়ার সময় কাটাখালী সড়কে শারমিনকে উত্ত্যক্ত করে অনিক। এর প্রতিবাদ করলে শারমিনকে অকথ্য ভাষায় গালিগালাজ করে অনিক। বেলা ১১টার দিকে বাড়ি ফিরে গোসলখানার ঝরনার সঙ্গে ওড়না প্যাঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে শারমিন। একপর্যায়ে পরিবারের সদস্যরা গোসলখানায় ঝুলতে দেখে শারমিনকে উদ্ধার করে দ্রুত মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। ময়নাতদন্ত শেষে বিকেলে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের ফকির জানান, এ ঘটনায় শারমিনের মা অনিককে আসামি করে মামলা দায়ের করেছেন। অনিককে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ১৭.১১.২০১৪
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ট্রমা কাটেনি, নিঃস্ব অনেক পরিবার











