মুলার কেজি ১ টাকা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:২৫ পিএম, ৮ ডিসেম্বর ২০২২ বৃহস্পতিবার
ফাইল ছবি
শস্য ভান্ডার হিসেবে খ্যাত উত্তরের জেলা নওগাঁয় প্রচুর পরিমাণে শীতের শাকসবজি বাজারে উঠতে শুরু করেছে। তবে বাজারে আমদানির পরিমাণ বেশি হওয়ায় দাম কমেছে। সবচেয়ে কম দামের সবজি প্রতিকেজি পাইকারি বাজারে ১-২ টাকা দামে বিক্রি হচ্ছে। দাম কমায় ক্ষোভ প্রকাশ করেছেন চাষিরা।
তবে সবজি ভান্ডার হিসেবে খ্যাত জেলা বদলগাছী উপজেলা। স্থানীয় চাহিদা মিটিয়ে এখান থেকে শাকসবজি প্রতিদিন ঢাকা ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলায় চলে যায়। শীতকালীন প্রচুর শাকসবজি বাজারে উঠতে শুরু করেছে। এর মধ্যে রয়েছে বেগুন, ফুলকপি, পাতাকপি, পালং শাক, মুলা, টমেটো, বরবটি, করলা, লালশাক এবং লাউ।
বৃহস্পতিবার (৮ডিসেম্বর) জেলার বদলগাছী উপজেলার ভান্ডারপুর হাটে গিয়ে দেখা যায়, প্রতি কেজি সাদা বেগুন পাইকারিতে বিক্রি হচ্ছে ১৫ টাকা, লাল বেগুন ১০ টাকা, টমেটো ৪০-৫০ টাকা কেজি। নতুন দেশি লাল আলু ৩০-৩৫ টাকা কেজি, লাল সিম ৩০ টাকা ও সাদা সিম ৪০-৪৫ টাকা কেজি। সবচেয়ে কমদামের সবজি মুলা বিক্রি হচ্ছে ১-২ টাকা কেজি। এ ছাড়া প্রতি পিস ফুল কপি ১২-১৬ টাকা ও বাধাকপি ২৫-৩০ টাকা এবং লাউ ১৫-১৮ টাকা পিস বিক্রি হয়। গত কয়েকদিনের ব্যবধানে প্রতিকেজি সবজি প্রকারভেদে ১৫-২০ টাকা কমে বিক্রি হচ্ছে।
এখন সবজির ভর মৌসুম। বাজারে আমদানির পরিমাণ বেশি হওয়ায় দামও কমতে শুরু করেছে। দাম কমায় হওয়ায় উৎপাদন খরচ ওঠা নিয়ে শঙ্কায় চাষিরা।
উপজেলার ইসমাইলপুর গ্রামের কৃষক নাজিম উদ্দিন বলেন, কিছুদিন আগে সিম বিক্রি হয়েছে ৭০-৮০ টাকা কেজি। এখন ৪৫-৫০ টাকা কেজি। সার, কীটনাশক ও শ্রমিকের দাম বেশি। যখন সবজি দাম বেশি ছিল তখন পুষিয়ে নেওয়া গেছে। কিন্তু এখন অর্ধেক দামে সবজি বিক্রি করতে হচ্ছে। এভাবে চলতে থাকলে উৎপাদন খরচ ওঠানো কষ্টকর হবে।
ভান্ডারপুর গ্রামের রাজু দেওয়া বলেন, সবজির মধ্যে সবচেয়ে কম দাম মুলা। প্রকার ভেদে ১-২ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। মনে হচ্ছে মুলার আবাদ করে আমরা ভুল করেছি।
নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আবু হোসেন বলেন, জেলায় চলতি রবি ২০২২-২৩ মৌসুমে ৯ হাজার হেক্টর জমিতে শীতকালীন শাকসবজি চাষে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। তবে ইতোমধ্যে ৮ হাজার ১০০ হেক্টর জমিতে আবাদ হয়েছে। মৌসুমের শুরুতে শাকসবজির দাম কিছুটা বেশি থাকলেও উৎপাদন বেশি হওয়ায় কমেছে দাম। তবে কৃষকরা লাভবান হবেন বলে আশাবাদী।
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিশ্বে নারী প্রেসিডেন্ট: নেতৃত্বে নারীর অগ্রযাত্রা
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- ঈদের দিন দেশের যেসব অঞ্চলে বৃষ্টি নামতে পারে
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- আগামীকাল ঈদ, প্রস্তুত জাতীয় ঈদগাহ
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- রাত বাড়লেই জমে ওঠে ঈদ বাজার, শেষ সময়ে ভিড়
- দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার
- যুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: তুলসি
- তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি
- ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- রাত বাড়লেই জমে ওঠে ঈদ বাজার, শেষ সময়ে ভিড়
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক
- রাবিতে শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী ঈদ আয়োজন
- তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি
- কোন দেশে কবে ঈদ
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল
- যুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: তুলসি







