মেহেরপুর: ১২৫ কোটি টাকার পেঁয়াজ বীজ উৎপাদনের সম্ভাবনা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৪৫ পিএম, ২২ মার্চ ২০২২ মঙ্গলবার
সংগৃহীত ছবি
সুখসাগর পেঁয়াজের বীজ উৎপাদনে মেহেরপুরের চাষি সুখী। মেহেরপুরে ২ হাজার সালের দিকে প্রথম বীজের জন্য সুখসাগর পেঁয়াজচাষ শুরু করেছিলো সীমান্ত গ্রাম মুজিবনগর উপজেলার এক শিক্ষক। সেই থেকে সুখসাগর পেঁয়াজ চাষ হচ্ছে। এবারও মেহেরপুর জেলায় ১২৫ কোটি টাকার পেঁয়াজবীজ উৎপাদন হবে। কৃষি বিশেষজ্ঞরা সুখসাগর পেঁয়াজ চাষকে ‘ব্লাক ডায়মন্ড চাষ” হিসেবে আখ্যায়িত করেছে।
কৃষি বিশেষজ্ঞদের মতে সুখসাগর পেঁয়াজ চাষের জন্য সহনীয় তাপমাত্রা প্রয়োজন ২০ থেকে ২৫ ডিগ্রি। তবে অতিবৃষ্টি, ঘণ কুয়াশা ও শীলাবৃষ্টি হলে পেঁয়াজ বীজ উৎপাদনে মানসম্পন্ন এবং চাহিদার মতো ফলন হয়না বলে কৃষি বিশেষজ্ঞরা জানান।
মেহেরপুরের মুজিবনগরে এবার সুখসাগর পেঁয়াজ চাষ হয়েছে ১ হাজার ৫৫০ হেক্টর জমিতে। এরমধ্যে বীজ উৎপাদনের জন্য চাষ হয়েছে ৩৭ হেক্টর জমিতে। সুখসাগর পেঁয়াজ উৎপাদন লক্ষ্যমাত্রা প্রতিহেক্টরে ৫০ টন হিসেবে ৭৮ হাজার মেট্রিক টন। বীজের জন্য ৩৭ হেক্টরে সুখসাগর পেঁয়াজের বীজ উৎপাদন হবে ২৫ হাজার কেজি। এ চাষে জমির লিজ, সার, কীটনাশক ও শ্রমিক মিলে পেঁয়াজ ও বীজ উৎপাদন খরচ হয় প্রতিবিঘায় ৬৫ থেকে ৭০ হাজার টাকা হিসেবে প্রতি হেক্টরে প্রায় ৫৩ লাখ টাকা। এবার প্রাকৃতিক বিপর্যয়ের ফলে চাষিদের মাঝে উৎকন্ঠা দেখা দিয়েছে। যদিও কৃষি কর্মকর্তারা বলছেন বর্তমান বাজারদর স্থিতিশীল থাকলে লোকসান হবেনা ।
কৃষি বিভাগের মতে ২ হাজার সালে বাংলাদেশে প্রথম মেহেরপুরের মুজিবনগরে সুখসাগর পেঁয়াজচাষ করেন আবদুল হামিদ নামে এক অবসরপ্রাপ্ত শিক্ষক। সেই চাষ সম্প্রারিত হয়ে মুজিবনগর ছাড়িয়ে দেশের বিভিন্ন জেলায় এখন চাষ হচ্ছে। চাষিরা বলছেন, বৃষ্টি ও ঘন কুয়াশার কারণে পেঁয়াজে গুটি এসেছে কম। ফলে বিগত বছরের তুলনায় এবছর পেঁয়াজের বীজ উৎপাদন কম হবে।
সরেজমিনে মুজিবনগর উপজেলার বাগোয়ান, মহাজনপুর, আমদহ ও মোনাখালী ইউনিয়নের বিভিন্ন গ্রামের মাঠ ঘুরে চাষিদের সাথে কথা বলে জানা গেছে, শুরুতে পেঁয়াজের কদম দেখে খুশিতে মন ভরে উঠেছিল। কিন্তু অতিবৃষ্টি, তীব্র শৈতপ্রবাহ, ঘণকুয়াশা কারণে পেঁয়াজ দানার কদমগুলো ছোট হয়েছে। শৈতপ্রবাহ, ঘণকুয়াশা ও অতিরিক্ত বৃষ্টির সাথে শীলাবৃষ্টিতে পেঁয়াজে ফলন কমে গেছে। এবছর পেঁয়াজ বীজ উৎপাদন লক্ষমাত্রার চেয়ে কম উৎপাদন হবে। তবে বর্তমান বাজারদর অব্যাহত থাকলে পেঁয়াজ বীজ চাষিদের লোকানের কবলে পড়তে হবেনা।
মুজিবনগর উপজেলার সোনাপুর গ্রামের পেঁয়াজ বীজ চাষি নুরুল হক জানান, প্রকৃতিক দুর্যোগের কারণে এ বছর পেঁয়াজের বীজ উৎপাদন কমে গেছে। বিগত বছরের চেয়ে এবছর বীজ উৎপাদন কম হলেও লোকসান হবেনা।
মুজিবনগর উপজেলা কৃষি কর্মকর্তা আনিসুজ্জামান খান বলেন, সুখসাগর পেঁয়াজ চৈত্রমাসের দিকে সংগ্রহ শুরু হবে। ততদিন পর্যন্ত আর প্রাকৃতিক দুর্যোগ না হলে চাষিরা লাভবান হবে।
তিনি আরও জানান, বাংলাদেশে মুজিবনগরে প্রথম ২ হাজার সালে আবদুল হামিদ মাস্টার সুখসাগর পেঁয়াজের বীজ উৎপাদনে চাষ করেন। এ চাষাদেশে সম্প্রসারিত হয়েছে। মুজিবনগরেই এবার ২৫ টন বীজ উৎপান হবে। প্রতি কেজি ৫ হাজার টাকা দরে বিক্রি করলেও ১২৫ কোটি টাকার বীজ বিক্রি হবে বলে কৃষি বিভাগ আশা করছে।
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস






