ঢাকা, সোমবার ০২, ফেব্রুয়ারি ২০২৬ ১০:৫২:৪৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জামায়াত আমিরের মন্তব্যে নারীদের প্রতিবাদে তোলপাড় ওমরাহ ব্যবস্থাপনায় অনিয়ম: ১,৮০০ বিদেশি এজেন্সির চুক্তি স্থগিত নারী প্রার্থীদের প্রচারণায় নতুন জোর এলপিজির নতুন দাম ঘোষণা করা হবে আজ বিএনপি নারী অধিকার রক্ষায় অঙ্গীকারবদ্ধ: ইশরাক ইসির ‘দায়িত্বহীনতায়’ ফাঁস ১৪ হাজার সাংবাদিকের তথ্য নারী ভোটার: সংখ্যায় প্রায় সমান, প্রত্যাশায় দৃঢ়

ময়মনসিংহে গর্ত খুঁড়ে ৩ নারী-শিশুর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:১৪ এএম, ২২ মে ২০২৪ বুধবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ময়মনসিংহের ত্রিশালে গর্ত খুঁড়ে এক নারীসহ দু’শিশুর অর্ধ গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ মে) বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার রামপুর ইউনিয়নের কাকচরের নয়াপাড়া এলাকা থেকে মরদেহ তিনটি উদ্ধার করা হয়।
ত্রিশাল থানার ইনচার্জ (ওসি) মো কামাল হোসেন জানান, বিকেলে এলাকাবাসীর সহায়তায় একটি গর্ত খুঁড়ে দুই শিশু ও এক নারীর মরদেহ পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েকদিন আগে হত্যার পর মরদেহগুলো এখানে গর্ত করে মাটি চাপা দেওয়া হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে। ওই এলাকায় এখনও পুলিশের অভিযান চলছে। মরদেহগুলো উদ্ধার করে ত্রিশাল থানায় নেওয়া হয়েছে।