যশোরের ইতিহাসে নারীদের নেতৃত্বে প্রথম দুর্গাপূজার আয়োজন
ইউএনবি | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:২৪ পিএম, ২৩ অক্টোবর ২০২০ শুক্রবার
ছবি : ইউএনবি
সদর উপজেলার আরবপুর ইউনিয়নের সুজলপুর গ্রামে যশোরের ইতিহাসে প্রথমবারের মতো নারীদের নেতৃত্বে দূর্গাপূজার আয়োজন করা হয়েছে।
দলিত নারী ও শিশু উন্নয়ন সংস্থার সদস্যদের নেতৃত্বে যশোরের পূজার ইতিহাসে এটি নারীদের নেতৃত্বে প্রথম পূজা, একই সাথে পুরোহিতসহ সংশ্লিষ্ট সকলেই দলিত, যা সনাতন সমাজের প্রথা ভেঙে নতুনের দিকে যাত্রা শুরু করেছে।
পূজা কমিটিতে থাকা দলিত নারীরা জানান, নমঃশুদ্র, পৌন্ড্র ক্ষত্রিয়, ঋষি, জেলে, ডোম, হেলা, পাটনী কায়পুত্র, বাগদী, খাসি, বুনো, সরদার, কর্মকার, নানা সম্প্রদায়ের পিছিয়ে পড়া মানুষদেরকে হিন্দু সম্প্রদায়ের প্রভাবশালীরা তাদেরকে যেমন কোথাও স্থান বা সম্মানও দেয় না। আবার দলিত নারীদেরও তাদের সম্প্রদায়ের পুরুষেরা ঘরের বাইরে বের হতে দেয় না। ফলে তারা নিম্ন জাতেরও নিম্ন শ্রেণিতে অবস্থান করে। সেজন্য শাশ্বাসী দলিত নারী ও শিশু উন্নয়ন সংস্থার নারীদের উদ্যোগে নারীদের নেতৃত্বে পূজা করে এই ইতিহাস গড়েছেন ।
পূজা কমিটির সাধারণ সম্পাদক আয়নামতি বিশ্বাস বলেন, আমার বয়স ৩৫ অথচ আমিই প্রথম দলিত নারী যে উচ্চ মাধ্যমিক পাশ করেছি। এরপরেও অল্প কয়েকজন দলিত নারী শিক্ষিত হতে পেরেছে, অথচ এখানে ৮০০ মতো দলিত মানুষের বাস। আমাদের মেয়েরাই কেবল নয়, ছেলেরাও শিক্ষা ও অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে এ জন্য আমরা নারীরা এগিয়ে এসছি অবস্থার পরিবর্তন ঘটাতে। এই পরিবর্তনের ধাপ হচ্ছে দূর্গা পূজা, দূর্গা মায়ের আর্শীবাদে এবার থেকে আমরা পরিবর্তন ঘটাতে পারবো আমাদের অবহেলিত জীবনের।
পুরোহিত নীলরতন দাস বলেন, আমি নিজেও দলিত সম্প্রদায়ের। আমি পূজা যখন প্রথম শুরু করি তখন দেখি ব্রাহ্মণেরা বাঁধা দিতো, অবজ্ঞা করতো। সে অবস্থার পরিবর্তন হয়েছে। দলিত নারীরা সমাজের আরও নিচের স্তরে আছে, তাদের নেতৃত্বে এই পূজা তাদেরকে মর্যাদার আসনে বসাবে। আমি এই পূজার দায়িত্ব পেয়ে গর্বিত।
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ট্রমা কাটেনি, নিঃস্ব অনেক পরিবার
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস

