যশোরে আগাম শীতকালীন সবজির দাম ভালো
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৫০ পিএম, ২ অক্টোবর ২০২২ রবিবার
সংগৃহীত ছবি
যশোরে আগাম শীতকালীন সবজির দাম ভালো পাওয়ায় চাষির মুখে হাসি ফুটে উঠেছে। সদর উপজেলা, বাঘারপাড়া ও মনিরামপুরসহ ৮টি উপজেলার বিভিন্ন এলাকার মাঠে নানা রকমের শীতকালীন সবজি চাষ ও বাজারজাতে চাষিরা ব্যস্ত সময় পার করছেন।
জেলার বিভিন্ন উপজেলার কয়েকটি মাঠ আগাম শীতকালীন সবজিতে ভরপুর। দামও বেশি পাওয়ায় চাষিদের মুখে হাসি ফুটে উঠেছে। তারা বলছেন, বর্তমানে সবজি বেশি দামে বিক্রি করতে পারায় আর্থিকভাবে লাভবান হবেন।
কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, এবার জেলার ৮ উপজেলায় ৭হাজার ৬৫০ হেক্টর জমিতে আগাম শীতকালীন সবজির চাষ হয়েছে। শানতলা, চুড়ামনকাটি, ছাতিয়ানতলা, হৈবতপুর, আব্দুলপুর, নুরপুর, দৌলতদিহি, বাগডাঙ্গা, দোগাছিয়া, সাজিয়ালী, তীরেরহাট, মানিকদিহি, মথুরাপুর, শাহাবাজপুর, কাশিমপুর, বিজয়নগর, বালিয়াঘাট, নাটুয়াপাড়া ললিতাদাহ, বালিয়াডাঙ্গা, বেনেয়ালী, ডহেরপাড়া, লাউখালীসহ বিভিন্ন এলাকার মাঠ আগাম শীতকালীন সবজিতে ভরে গেছে।
আগাম শীতকালীন সবজির মধ্যে ফুলকপি, বাঁধাকপি, শিম, মুলা, টমেটো, লাউ, লাল শাক, সবুজ শাক, বেগুন, পটল, উল্লেখযোগ্য।
সবজি চাষিরা জানান, এবার আগাম শীতকালীন সবজির আবাদ ভালো হয়েছে। বর্তমান বাজার মূল্য বেশি থাকায় তারা সবজি বিক্রি করে লাভবান হচ্ছেন।
বাজার ঘুরে দেখা গেছে, খুচরা বাজারে প্রতি কেজি ফুলকপি ৮০ টাকা, বাঁধাকপি ৪০ টাকা, শিম ১০০ টাকা, লাউ সাইজভেদে ৪০ থেকে ৬০ টাকা, মুলা প্রতিকেজি ৪৫-৫০ টাকা, টমেটো ৬০ থেকে ৮০ টাকা, লাল শাক ও সবুজ শাক ৬০ টাকা ৭০ টাকা বেগুন ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। আগাম শীতকালীন সবজির ভালো দাম পাচ্ছেন পাচ্ছেন বলে জানান চাষিরা।
যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, সারা দেশের মধ্যে সবজির একটি বড় অংশ উৎপাদিত হয় যশোরে। গ্রীষ্মকালীন, আগাম শীতকালীন ও শীতকালীন এ তিন ভাগে বারো মাস সবজির চাষ হয়ে থাকে এখানে। জেলার মধ্যে সবচেয়ে বেশি সবজির চাষ হয় যশোর সদর উপজেলার চুড়ামনকাটি, হৈবতপুর ও কাশিমপুর ইউনিয়নের বিভিন্ন এলাকার মাঠে। এছাড়া বাঘারপাড়া ও মণিরামপুরের বিভিন্ন এলাকায়ও সবজির চাষ ভালো হয়ে থাকে।
এবার যশোর সদর উপজেলায় আগাম শীতকালীন সবজির চাষ হয়েছে ২ হাজার ২শ’ ৫০ হেক্টরে। এর মধ্যে সবজি খ্যাত হৈবতপুর, চুড়ামনকাটি, লেবুতলা, কোদালিয়া ও কাশিমপুর এলাকায় আগাম শীতকালীন সবজির চাষ বেশি হয়েছে। বাকি ৭ উপজেলায় ৫ হাজার ৪শ’ হেক্টর জমিতে আগাম শীতকালীন সবজির চাষ হয়েছে।
এ জেলার সবজির ব্যাপক চাহিদাও রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কৃষি কর্মকর্তারা।
যশোর কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক মঞ্জুরুল হক জানান, যশোর সবজির জেলা হিসেবে সারা দেশে পরিচিত। এখানকার সবজির সুনাম অনেক। স্থানীয় চাহিদা মিটিয়ে তা ছড়িয়ে পড়ছে দেশ বিদেশের বাজারে।
তিনি আরো জানান, এবার ৭হাজার ৬৫০ হেক্টর জমিতে আগাম শীতকালীন সবজি চাষ হয়েছে। ফলনও ভালো হয়েছে। দাম ভালো পাওয়ায় চাষিরা আর্থিকভাবে লাভবান হচ্ছেন।
এ বছর শীত মৌসুমে ১৭ হাজার হেক্টর জমিতে সবজি আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সবজির দাম ভালো পাওয়ায় আগামীতে চাষিরা আরও বেশি জমিতে সবজি চাষে আগ্রহী হবেন বলে তিনি জানান।
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক








