যেসব খাবার একসঙ্গে খাওয়া ঠিক নয়
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:১৪ পিএম, ২১ অক্টোবর ২০১৯ সোমবার
ছবি: সংগৃহীত
একসঙ্গে এমন অনেক খাবার আছে যা খেলে শরীরে বিষক্রিয়ার সৃষ্টি হয়। বিশেষজ্ঞদের মতে, কিছু কিছু খাবার আছে যে গুলো একসঙ্গে খেলে মারাত্মক অসুখের পাশাপাশি মৃত্যু পর্যন্ত হতে পারে। অনেকেই সকালের নাস্তায় দুধের সঙ্গে ফল খেয়ে থাকে। এটা ঠিক নয়। বিশেষ করে দুধের সঙ্গে টক ফল অর্থাৎ সাইট্রাস জাতীয় ফল খেলে গ্যাস্ট্রিকের ঝুঁকি বাড়ে।
যেসব খাবার একসঙ্গে খাওয়া ঠিক নয়-
১. দুধে প্রাণিজ প্রোটিন থাকায় এর সঙ্গে ভাজাপোড়া বা নোনতা খাবার খেলে হজমের নানা সমস্যা হতে পারে। কারণ, নোনতা খাবারের মধ্যে থাকা লবণ দুধকে জমিয়ে দেয়। একই ভাবে অড়হড় ডাল বা তিল থেকে তৈরি খাবারের সঙ্গেও দুধ খাওয়া ঠিক নয়।
২. বেশিরভাগ মানুষই পিৎজা, বার্গার বা ফাস্ট ফুড জাতীয় খাবারের সঙ্গে কোমল পানীয় খেতে পছন্দ করেন। কিন্তু দুই ধরনের খাবারের মধ্যেই আলাদা মাত্রার এসিড থাকায় এটি পেটের রোগ সৃষ্টি করে।
৩. টক আর মিষ্টি ফল একসঙ্গে খেলে টক ফলের এসিড মিষ্টি ফলের মধ্যে থাকা সুগার নষ্ট করে। এতে হজমের সমস্যা হয়।
৪. খাবারের পরেই চা খাওয়া শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর। এতে এসিডিটি বাড়ে।
৫. রুটির সঙ্গে দই খেলেও পরোটার সঙ্গে কখনোই এটি খাওয়া ঠিক নয়। কারণ, পরোটা আর দই দুটির মধ্যেই ফ্যাট থাকে। এ গুলো একসঙ্গে খেলে হজম করা কষ্ট হয়। সেই সঙ্গে ওজনও বাড়ে।
৬. দই আর মাছ একসঙ্গে খেলে অ্যালার্জি হতে পারে। এতে হজমে সমস্যাও দেখা দেয়।
৭. দুধ থেকে দই তৈরি হয়। যে কারণে দুধের সঙ্গে ফল খাওয়া ঠিক নয় সেই একই কারণে দইয়ের সঙ্গেও ফল খাওয়া ঠিক নয়।
৮. মধু আর মাখন একসঙ্গে খাওয়া ঠিক নয়। কারণ, মধু শরীর গরম করে। অনেকেই হয়ত জানেন না, ঘি-মাখন শরীর ঠাণ্ডা করে। তাই এ দুই বিপরীত মেরুর খাবার একসঙ্গে খেলে শরীরে বিপর্যয় ঘটতে পারে।
৯. মাছ আর গোলমরিচ একসঙ্গে খাওয়া ঠিক নয়। এতে হজমের সমস্যা হয়।
১০. দুধ-ঘি কখনোই কাঁসার বাসনে রেখে খাওয়া ঠিক নয়। এতেও পেটে সমস্যা তৈরি হয়। সূত্র : এনডিটিভি
-জেডসি
- রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি
- ইরানি বিচারক ও সাইবার গ্রুপের শীর্ষ নেতার ওপর ইইউ-এর নিষেধাজ্ঞা
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভারতে ছাত্র আন্দোলন তীব্র, সরকারের সঙ্গে বৈঠকেও মিলছে না সমাধান
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি