যে কারণে নিপুণের বিরুদ্ধে মামলা করছেন জায়েদ খান
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:১৬ পিএম, ৩১ জানুয়ারি ২০২২ সোমবার
ফাইল ছবি
দ্য সমাপ্ত শিল্পী সমিতির নির্বাচনে চিত্রনায়ক জায়েদ খানের কাছে ১৩ ভোটে হেরেছে সাধারণ সম্পাদক পদপ্রার্থী চিত্রনায়িকা নিপুণ। এরপর প্রকাশিত ফলাফলে অসন্তোষ প্রকাশ করে নির্বাচন কমিশন বরাবর আপিলও করেছিলেন তিনি। তবে আপিল করেও ব্যর্থ হয়ে সাধারণ সম্পাদক পদে পুনরায় নির্বাচন চেয়েছেন নিপুণ। গত রোববার (৩০ জানুয়ারি) বিকেলে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান চিত্রনায়িকা নিপুণ।
উক্ত সংবাদ সম্মেলনে জায়েদ খানের বিরুদ্ধে একাধিক অভিযোগও আনেন তিনি। জায়েদ খানের বিরুদ্ধে ভোট কেনাসহ বাইরে থেকে প্রভাব খাটানোর অভিযোগ করেন এই নায়িকা। এ ছাড়াও নিপুণ প্রজেক্টরে, মেসেঞ্জারের কিছু কথপোকথের স্ক্রিনশট সবার উদ্দেশ্যে দেখিয়েছেন। সেই স্ক্রিনশটে দেখা মেলে জায়েদ খানের সঙ্গে এক ব্যক্তির কথপোকথন। যদিও গতরাতেই জায়েদ খান এক সংবাদ সম্মেলনে বিষয়টি পরিষ্কার করেছিলেন। তবে তা আনুষ্ঠানিকভাবে ছিল না।
তাই আজ সোমবার (৩১ জানুয়ারি) আবারও গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন। সেখানে জায়েদ খান জানান চিত্রনায়িকা নিপুণ আক্তারের বিরুদ্ধে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করবেন তিনি।
এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘আমার বিরুদ্ধে নিপুণ সংবাদ সম্মেলনে যে অভিযোগ করেছে তা মিথ্যা। নায়িকা মুনমুনের সঙ্গে টাকা দেওয়া-নেওয়া নিয়ে যে ভিডিও দেখিয়েছেন সেটাও মিথ্যা এবং বানোয়াট। আমার নামে যে মেসেঞ্জারের স্ক্রিনশট দেখিয়েছেন তিনি, তার কোনো সত্যতা নেই। তাই এসব করাতে আমার মানহানি হয়েছে। অনেকটা বাধ্য হয়েই মামলা করছি।’
উল্লেখ্য, এবারের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে ১৭৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জায়েদ খান এবং তার বিপরীতে প্রতিদ্বন্দ্বী প্রার্থী নিপুণ পেয়েছেন ১৬৩ ভোট।
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- পূজায় যেমন হবে নারীর সাজ
- ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- আজ সারা দেশে বন্ধ থাকবে স্বর্ণের দোকান
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- অভিবাসনবিষয়ক মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন চার সাংবাদিক
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু





