যে কারণে হচ্ছে না বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১১ পিএম, ১৯ জানুয়ারি ২০২৪ শুক্রবার
সংগৃহীত ছবি
বিপিএলের দশম আসরের পর্দা উঠছে আজ। তবে দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি এই টি-টোয়েন্টি লিগে থাকছে না জমকালো কোনো উদ্বোধনী অনুষ্ঠান।
জমকালো না হলেও উদ্বোধনী দিনে স্বল্প পরিসরে ছোট অনুষ্ঠানের কথা জানিয়েছেন বিসিবি পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) উদ্বোধনী অনুষ্ঠান প্রসঙ্গে তিনি (ইসমাইল) জানান, ইচ্ছে থাকা সত্ত্বেও সময় স্বল্পতা ও নিরাপত্তার কারণে এবারের বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান করা সম্ভব হয়নি।
বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিবের ভাষ্য, এই বছর আমাদের বড় পরিসরে উদ্বোধনী অনুষ্ঠান করার ইচ্ছে ছিল। সময় স্বল্পতার কারণে সেটি করা সম্ভব হয়নি। আর নির্বাচনের ঠিক পরে উদ্বোধনী অনুষ্ঠান করাটাও কঠিন। কারণ, নিরাপত্তার পাশাপাশি অনুমতি পাওয়ারও ব্যাপার ছিল। তাই ছোট পরিসরে যা যা করা সম্ভব, তার সবই করছি।
উল্লেখ্য, শুক্রবার (১৯ জানুয়ারি) দুপুর ২টা ৩০ মিনিটে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে কুমিল্লার মুখোমুখি হবে ঢাকা। দিনের আরেক ম্যাচে সন্ধ্যা সাড়ে ৭টায় সিলেট স্ট্রাইকার্স মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের।
১ মার্চ ফাইনালের মধ্য দিয়ে প্রায় দেড় মাসের এই আসরের পর্দা নামবে। ঢাকা, সিলেট, ঢাকা, চট্টগ্রাম, ঢাকা—পাঁচটি পর্বে এই আসরে মোট ম্যাচ অনুষ্ঠিত হবে ৪৬টি।
ঢাকার পর আগামী ২৬ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে মোট ১২টি ম্যাচ হবে। এরপর ফের ঢাকায় ফিরবে বিপিএল; এই পর্বে ৬ থেকে ১০ ফেব্রুয়ারি আটটি ম্যাচ হবে।
ঢাকা পর্ব শেষে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১৩ থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত ১২টি ম্যাচ হবে। এরপর পঞ্চম ও শেষ পর্বে আবারও ঢাকা ফিরবে বিপিএল।
ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় এই আসরে প্রত্যেক শুক্রবার দিনের ম্যাচ শুরু দুপুর ২টায়, রাতের ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৭টায়। শুক্রবার ছাড়া সপ্তাহের বাকি ৬ দিনই দিনের ম্যাচ শুরু হবে দুপুর দেড়টায়, রাতের ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়।
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- ঈদ কেনাকাটায় জমজমাট ‘দেশী দশ’, ভিড় ক্রেতাদের
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- আনন্দ-ভোগান্তি মিলিয়ে রাজধানী ছাড়ছে মানুষ
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- জাতির পিতার জন্মদিন আজ
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া






