যে ৭ ধরনের ফল খেলে ওজন কমে!
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২৪ পিএম, ২৩ আগস্ট ২০২১ সোমবার
ছবি: ইন্টারনেট
ওজন কমানোর জন্য অনেকেই অনেক কিছুই করে থাকেন। কেউ কম খান কেউবা পরিমিত খাওয়া শুরু করেন। এতে অনেক সময় উল্টো ফলও দেখা দেয়। তবে হতাশ হওয়ায় কোনো কারণ নেই। কারণ বিজ্ঞানীরা গবেষণার পর দাবি করেছেন, তরমুজ, পেয়ারা ও নাশপাতিসহ ৭ ধরনের ফল নিয়মিত পরিমিত পরিমাণে খেলে ওজন কমতে সাহায্য করে। ওজন কমানো নিয়ে যারা চিন্তিত তাদের জন্য এটা সুখবরই।
ফলের গুনাগুণ বর্ণনা করে এনডিটিভির খবরে বলা হয়েছে, ফলমূল অবসাদ দূর করে এবং সুস্বাদু। ফল ফাইবার সমৃদ্ধ এবং প্রাকৃতিক চিনিও থাকে। ফল ক্ষুধা থেকে ব্যক্তিকে দূরে রাখে। আপনার খাদ্যতালিকায় ফল অন্তর্ভুক্ত করা উচিত। ফলে ফাইবার এবং পেকটিন থাকার কারণে চর্বি কমিয়ে ওজন কমাতে সাহায্য করে। উপরন্তু, ফলে ভিটামিন, খনিজ পদার্থ এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় শরীরে চর্বি এবং ক্যালরি জমে না।
ওজন কমাতে সাহায্য করে এমন সাত ধরনের ফলের কথা বলা হয়েছে এনডিটিভির এক খবরে। পাঠকদের জন্য তা তুলে ধরা হলো—
তরমুজ
গরম পড়লেই বাজারে দেখা মেলে তরমুজের। রসে ভরপুর এই ফলে প্রতি ১০০ গ্রামে ৩০ ক্যালরি আছে। তরমুজ আপনার শরীরকে জলয়োজিত করে রাখে। গরমের তৃপ্তিদায়ক ফল তরমুজে অ্যামিনো অ্যাসিড থাকায় শরীরের চর্বি কমাতে সাহায্য করে।
পেয়ারা
ফাইবার সমৃদ্ধ পেয়ারা কোষ্ঠকাঠিন্য দূর করে। হজমের জন্য উপকারী ফল পেয়ারা ওজন হ্রাসে সাহায্য করে।
নাসপাতি
ভিটামিন সি’র অন্যতম বড় একটি উৎস নাশপাতি। ওজন কমানোর জন্য অনেকের কাছে প্রথম পছন্দের ফলও এটি। ফাইবার সমৃদ্ধ এই ফল দীর্ঘ সময়ের জন্য পেটে থাকে। হজম হয় ধীরে ধীরে। এ ছাড়াও শরীরের কোলেস্টেরল মাত্রা ঠিক রাখার জন্য পরিচিত ফল হচ্ছে নাশপাতি।
কমলালেবু
কম ক্যালরির ফল কমলা। প্রতি ১০০ গ্রাম কমলায় ক্যালরির পরিমাণ ৪৭। শরীরের ক্ষতিকর ক্যালরিগুলো থেকে আপনাকে মুক্ত রাখতে সাহায্য করে এই ফল। সহজ ভাষায় বলা যায় এই ফল আপনার অনেক ওজন কমাতে সাহায্য করতে পারে।
ব্লুবেরি
উত্তর আমেরিকার এক ধরনের ফল হলো ব্লুবেরি। জনপ্রিয় এই ফলটি সুপার ফুড হিসেবে পরিচিত। অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ হওয়ায় হজমে সাহায্য করে ব্লুবেরি। নিয়মিত এই ফল খেলে ইনসুলিন প্রতিরোধ, উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরল কমায়।
স্ট্রবেরি
শুধু দেখতে সুন্দর নয় ফলটিও ওজন কমানোর জন্য বেশ কাজের। শরীরে চর্বি কমানোর হরমোন এডিপোনেকটিন এবং লেপটিন তৈরিতে স্ট্রবেরি কাজ করে।
পিচ
ফাইবার সমৃদ্ধ এই খাবার ক্ষুধা কমাতে সাহায্য করে।
প্রতিদিন এসব খাবার দৈনন্দিন খাদ্যতালিকায় রাখা যেতে পারে। তাজা ও টাটকা এসব ফল লো-ক্যালরির। নিয়মিত এসব খেলে অন্য খাবার বেশি খাওয়ার অভ্যাস কমে আসবে। সকালে নাশতা, দুপুরে সালাদ এবং রাতে ডেজার্ট হিসেবেও এসব খাবার খাদ্যতালিকায় রাখা যেতে পারে। এ ছাড়া সারা দিনে খাওয়া যেতে পারে।
-জেডসি
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নারী মুক্তি আন্দোলনের নেত্রী ও সাহিত্যিক শামসুন নাহার মাহমুদ
- মার্কিন ইতিহাসে প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী
- নবমীতে পাঁঠার মাংস,সঙ্গে থাকতে পারে খুসকা পোলাও
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- আজ থেকে টানা ৫ দিন বন্ধ ব্যাংক, যেসব সেবা চালু থাকবে
- টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড়
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় যেমন হবে নারীর সাজ
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র







