রবীন্দ্রনাথ মানুষের পরিশুদ্ধতার কথা ভাবতেন: সিমিন হোসেন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪৪ পিএম, ৮ মে ২০২৪ বুধবার
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষ্যে তিনদিনব্যাপী অনুষ্ঠান এবং লোকমেলা’ শুরু হয়েছে। আজ বুধবার বিকালে খুলনার ফুলতলা উপজেলার দক্ষিণডিহি রবীন্দ্র কমপ্লেক্সে লোকমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উদযাপনে এবারের প্রতিপাদ্য ‘সোনার বাংলা স্বপ্ন ও বাস্তবতা: রবীন্দ্রনাথ থেকে বঙ্গবন্ধু’।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিমিন হোসেন রিমি বলেন, রবীন্দ্রনাথ বাস্তবকে বুঝতেন বলে তিনি এখনো প্রাসঙ্গিক। রবীন্দ্রনাথ মানুষের পরিশুদ্ধতার কথা ভাবতেন, মানবতার জন্য কাজ করতেন। জমিদার পরিবারে জন্ম নিলেও জীবনের ঘাত-প্রতিঘাত থেকে শিক্ষা নিয়েছেন তিনি।
প্রতিমন্ত্রী আরও বলেন, মানুষের জীবন-আচার-আচরণ হলো সংস্কৃতি। রবীন্দ্রনাথ সংস্কৃতিবান ও মানবপ্রেমী মানুষ ছিলেন। জমিদার হয়েও তিনি কখনো প্রজাদের সাথে জমিদারসুলভ আচরণ করেননি বরং মানুষের দু:খ-কষ্ট বোঝার চেষ্টা করতেন। রবীন্দ্রনাথের মানবপ্রেম ও স্বদেশ ভাবনাকে ধারণ করতে পারলে আমরা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে স্বপ্নের সোনার বাংলা গড়তে সক্ষম হবো।
খুলনা জেলা প্রশাসন আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন রংপুর বেগম রোকেয়া বিশ^বিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ড. সরিফা সালোয়া ডিনা।
খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান ও মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ আলমগীর কবির। স্বাগত বক্তব্য রাখেন ফুলতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনীম জাহান। শুভেচ্ছা বক্তব্য রাখেন ফুলতলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস মৃণাল হাজরা।
উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। এর আগে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী তিন দিনব্যাপী লোকমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
- রাত বাড়লেই জমে ওঠে ঈদ বাজার, শেষ সময়ে ভিড়
- দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার
- যুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: তুলসি
- তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি
- ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল
- রাবিতে শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী ঈদ আয়োজন
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- আজও মধ্যপ্রাচ্যের ৭ দেশে ২৬ ফ্লাইট বাতিল
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক
- কোন দেশে কবে ঈদ
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ









