রাজধানীতে শীতের পিঠা বিক্রির ধুম
আফছানা খান নিশা | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৩০ পিএম, ১০ জানুয়ারি ২০২১ রবিবার
চলছে পিঠা বানানোর কাজ
বাঙালির খাদ্যসংস্কৃতিতে ভাতের পরে যে খাবারটি নিয়ে সবচেয়ে বেশি চর্চা হয় তা হলো পিঠা। যেই পিঠাই হোক না কেন ভোজনপ্রিয় বাঙালির কাছে তা জনপ্রিয়। গ্রাম-বাংলা থেকে শুরু করে শহুরে জীবন কোথায় নেই পিঠা।
টোনা-টুনির গল্পেও হাতে ধেড়ে বাঘকে নাজেহাল হতে হয়েছিল সেই পিঠা খাবার লোভেই। পিঠা নিয়ে এত সব গল্পগাছা যে দেশের মানুষের জীবনে ভেসে বেড়ায় জনপদ থেকে জনপদে, এক প্রজন্ম থেকে আর এক প্রজন্মে, সে দেশের মানুষ পিঠা প্রেমিক হবে, এতে আর আশ্চর্যের কী আছে!
গ্রাম বাংলায় ঘরে ঘরে পিঠাপুলির উৎসব চললেও শহরের চিত্র ভিন্ন। যান্ত্রিক জীবনে ইচ্ছা থাকলেও উপায় হয়ে উঠে না পিঠা বানানোর। তাই বলে শীতে পিঠা খাওয়া থেকে বঞ্চিত হবে শহরবাসীরা, মোটেই না! শীতের তীব্রতা কম হলেও শহরের বিভিন্ন স্থানে রাস্তার পাশে দেখা মিলছে ভাসমান পিঠার দোকান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে ভাপা পিঠা বিক্রেতা মোহাম্মদ ইব্রাহীম (২৮)। তিনি জানান, দীর্ঘদিন ধরে পিঠা বিক্রির কাজ করছেন তিনি। প্রতিদিন একই স্থানে বিকেল ৪টা থেকে পিঠা বিক্রি শুরু করেন। বিক্রি চলে রাত ১১টা অব্দি। ভ্যানেই ভাপা পিঠা তৈরি করে বিক্রি করেন।
তিনি আরও জানান, গরম এই ভাপা পিঠা খেতে হলে ক্রেতাকে গুনতে হবে ১০ টাকা করে। ক্রেতার সুবিধার জন্য পিঠার পাশাপাশি তিনি বিক্রি করছেন বিভিন্ন সাইজ ও দামের পানির বোতলও।

টিএসসির মোড়েই প্রতিদিন বিকেল ৫টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত পিঠা বিক্রি করেন আখতার হোসেন (২৬)। অনেক বছর ধরেই পিঠা তৈরির পেশায় আছেন। তিনি জানান, সন্ধ্যা থেকে রাত পর্যন্ত বিক্রি বেশি ভালো হয়।
রাস্তার ঠিক বিপরীত পাশেই চোখে পড়ল মোহাম্মদ বাবুল হোসেন (৩৫) নামের এক ব্যক্তি পিঠা তৈরি করছিলেন। বেশ ব্যস্ততা তার। পিঠা তৈরি করছেন, পাশেই রয়েছে দুজন ক্রেতা।
কথা বলে জানা যায়, এক থেকে দের মাস ধরে এই পেশায় আছেন তিনি। বিকেল থেকে রাত পর্যন্ত ভ্যানে ভাপা পিঠা তৈরি করে বিক্রি করেন তিনি। এতে বেশ লাভ হয় তার। প্রতিদিনি ১ থেকে ১ হাজার ২০০ টাকা আয় করেন। অন্যান্য বিক্রেতাদের মতো তিনিও ক্রেতাদের জন্য পানির ব্যবস্থা রেখেছেন।

এদিকে পুরান ঢাকার ইসলামপুর এলাকার চায়না মার্কেটের সামনে রয়েছে মোহম্মদ আব্দুল কাদের হাওলাদারের (৬৫) ছোট একটি টং দোকান। এখানে দীর্ঘ ১২ বছর ধরে তিনি পিঠা বিক্রি করছেন। সকাল থেকে রাত পর্যন্ত ২ ধরনের পিঠা বিক্রি করেন। চিতই পিঠা আর ডিম চিতই পিঠা। সঙ্গে রয়েছে ৪ রকমের ভর্তাও। প্রতিদিন ৪ হাজার ৫০০ থেকে ৫ হাজার টাকা আয় করেন তিনি। তার কাজে সাহায্যে জন্য রেখেছেন নাতি মোহাম্মদ জুয়েলকে (২০)। তাকে দিন হিসেবে টাকা এবং খাবার দেন।
শত বছর ধরে চলে আসা এই জনপ্রিয় খাবারের সেকাল আর একালে অনেক পরিবর্তন হয়েছে। কিন্তু পিঠাকে প্রজন্মান্তরে প্রবাহিত রাখার পুরো কৃতিত্ব নারীদের ও ভাসমান এসব পিঠা ব্যবসায়ীদের।
লেখক : আফছানা খান নিশা, শিক্ষার্থী, জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ, সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি।
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- ১১০৪ জনকে নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
- গোল্ডেন বল জিতলেন রদ্রি, গোল্ডেন গ্লাভ পেলেন সিমন
- দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা
- সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে
- পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬

