রাজাপুর বালিকা মাদ্রাসা যেন সাক্ষাৎ ‘মরণফাঁদ’
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:০২ পিএম, ৩ সেপ্টেম্বর ২০২৫ বুধবার
ছবি: সংগৃহীত
পটুয়াখালীর বাউফল উপজেলার রাজাপুর বালিকা দাখিল মাদ্রাসার অ্যাকাডেমিক ভবন এখন শিক্ষার্থীদের জন্য মরণফাঁদে পরিণত হয়েছে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় টিনশেড ভবনটির কাঠের খুঁটি ও ছাউনি নড়বড়ে হয়ে পড়েছে। প্রতিনিয়ত স্যাঁতসেঁতে ও ঝুঁকিপূর্ণ পরিবেশে চলছে পাঠদান।
সরেজমিনে দেখা যায়, প্রায় ১৭ বছর আগে নির্মিত ১২ কক্ষবিশিষ্ট ভবনটিতে আজ পর্যন্ত কোনো সংস্কার হয়নি। বর্তমানে নবম ও দশম শ্রেণির ক্লাস চলছে মাত্র দুটি কক্ষে। একটি কক্ষে সুপারের অফিস এবং অপরটি শিক্ষক মিলনায়তন হিসেবে ব্যবহৃত হচ্ছে। বর্ষাকালে টিন ফুটো হয়ে বৃষ্টির পানি পড়ায় মেঝেতে কাদা জমে যায়। ফলে অনেক সময় বইপত্র নষ্ট হয়, আর ঝড়-বন্যার সময় পাঠদান কার্যত বন্ধ হয়ে যায়।
দশম শ্রেণির শিক্ষার্থী তাবাসসুম বলেন, ‘ক্লাসরুমে সবসময় আতঙ্কে থাকি। কখন যে ছাউনি ভেঙে পড়ে বা ঘর হেলে পড়ে যায়, সেই ভয়ে পড়াশোনায় মনোযোগ থাকে না।’
সপ্তম শ্রেণির শিক্ষার্থী উম্মে খাদিজা জানান, ‘বৃষ্টির দিনে টিন ফুটো হয়ে পানি গড়িয়ে পড়ে। তখন কাদা পানির মধ্যে বসে ক্লাস করতে হয়।’
অভিভাবক মো. মিজানুর বলেন, ‘আমাদের সন্তানরা ঝুঁকির মধ্যে পড়াশোনা করছে। যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে।’
সহকারী শিক্ষক মাওলানা মো. মহসীন জানান, ‘এখানে শিক্ষার অনুকূল পরিবেশ নেই। শিক্ষার্থীরা ভয়ে অমনোযোগী থাকে। বর্ষায় উপস্থিতিও কমে যায়। একটি নতুন ভবন অত্যন্ত জরুরি।’
মাদ্রাসার সুপার মাওলানা মো. আজহার উদ্দিন বলেন, ‘ভবনটির অবস্থা পাঁচ বছরেরও বেশি সময় ধরে খারাপ। নতুন ভবনের জন্য বিভিন্ন দপ্তরে আবেদন করলেও কোনো ফল পাইনি।’
ম্যানেজিং কমিটির সভাপতি মাওলানা মো. রহমত উল্লাহ জানান, ‘শিক্ষার্থীরা প্রতিবছর ভালো ফলাফল করছে। কিন্তু ঝুঁকিপূর্ণ ভবন শিক্ষার পরিবেশ নষ্ট করছে। নতুন ভবনের জন্য আমরা নিরন্তর চেষ্টা করছি।’
এ বিষয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর পটুয়াখালীর নির্বাহী প্রকৌশলী মো. মুশফিকুর রহমান বলেন, ‘রাজাপুর বালিকা দাখিল মাদ্রাসার নতুন ভবনের চাহিদা ইতোমধ্যে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই নির্মাণ কাজ শুরু হবে।’
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- বেশ ফাঁকা রাজধানী: ঈদের ছুটিতে কর্মচাঞ্চল্যহীন ঢাকা
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের ৩ জন নিহত
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- মধ্যপ্রাচ্য সংকট: শাহজালাল বিমানবন্দরে বাতিল ২৬ ফ্লাইট
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- জাতির পিতার জন্মদিন আজ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- আজ দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৭ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: চতুর্থ দিনের টিকিট বিক্রি শুরু
- অস্কার ২০২৬: তারকাদের ঝলমলে ফ্যাশনে মুখর রেড কার্পেট
- লেবাননে ইসরায়েলি হামলায় মৃত্যু ৮৫০ ছাড়াল
- ঈদ সামনে, আগেভাগেই ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ
- এই ঈদে আড়ং জমজমাট, সব শাখায় উপচে পড়া ভিড়
- ঈদে টানা ৭ দিন ছুটি, আজ সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস
- প্রথমবারের মতো ‘সেজ্জিল ক্ষেপণাস্ত্র’ ছুঁড়ল ইরান
- দুবাই বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত
- ঈদের ছুটিতে জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১৬ নির্দেশনা
- খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম: প্রধানমন্ত্রী





