রাস্তার পাশে পড়ে থাকা নবজাতক পেল নতুন ঠিকানা
ফরিদপুর প্রতিনিধি | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২৫ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০২৫ বৃহস্পতিবার
ছবি : সংগৃহীত
ঢাকা-খুলনা মহাসড়কের পাশে ফরিদপুরের ধুলদি এলাকার জঙ্গলে পড়ে থাকা এক ছেলে নবজাতক পেল নতুন ঠিকানা। কান্নার শব্দ পেয়ে নবজাতকটি উদ্ধারের পর তাকে চিকিৎসাধীন অবস্থায় একটি সেফহোমে রাখা হয়।
পরে উপজেলা প্রশাসনের মাধ্যমে শিশুটির দায়িত্ব নিতে আবেদন করে ৩৪ দম্পতি। গত মঙ্গলবার বিকালে উপজেলা শিশু কল্যাণ বোর্ডের সভার মাধ্যমে আবেদন যাচাই-বাছাই শেষে এক ব্যবসায়ী ও সচ্ছল দম্পতির কাছে হস্তান্তর করা হয় নবজাতককে।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে ফরিদপুর সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মাহাবুর রহমান বলেন, নবজাতকটির অভিভাবকের দায়িত্ব নিতে মোট ৩৪ দম্পতি আবেদন করেন। এর মধ্যে ২৯ জন উপস্থিত হন। ২৯ জনের মধ্যে যাচাই-বাছাই ও সাক্ষাৎকার শেষে নিয়ম-কানুন মেনে ফরিদপুর জেলার একজন ব্যবসায়ী ও সচ্ছল পরিবারের দম্পতির কাছে নবজাতককে হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও বলেন, ওই দম্পতি দীর্ঘ কয়েক বছর বিয়ে করলেও তাদের সন্তান হচ্ছিল না। দেশে-বিদেশে চিকিৎসা শেষে জানতে পারেন তাদের আর সন্তান হবে না। জানতে পেরে কুড়িয়ে পাওয়া বাচ্চাটি নিতে তারা আবেদন করেন। উপজেলা শিশু কল্যাণ বোর্ডের সভায় যাচাই-বাছাই শেষে তারা উপযুক্ত অভিভাবক হিসেবে উত্তীর্ণ হন। পরে আনুষ্ঠানিকভাবে নিয়মনীতি অনুসরণ করে ওই দম্পতির কাছে ছেলে নবজাতকটি তুলে দেওয়া হয়।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান বলেন, শিশুটিকে একটি সেফহোমে রাখা হয়। শিশুটির আইনানুগ অভিভাবকত্ব গ্রহণে আগ্রহী ব্যক্তিদের নিকট অনুরোধ ও আবেদন আহ্বান করা হয়। সকল আবেদনকারীর তথ্য-উপাত্ত যাচাই-বাছাই করে মৌখিক পরীক্ষার মাধ্যমে উপজেলা শিশু কল্যাণ বোর্ডের সভায় শিশুটির অভিভাবক নির্বাচন করা হয়। আশা করি বাচ্চাটি তার নতুন অভিভাবকের কাছে ভালো থাকবে।
এর আগে ১৩ সেপ্টেম্বর সকালে ঢাকা-খুলনা মহাসড়কে ফরিদপুর সদরের ধুলদি রেলগেট সংলগ্ন এলাকায় জঙ্গলের মধ্যে থেকে নবজাতকটি উদ্ধার করা হয়।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০











