রিজেন্টের এমডি গ্রেফতার, ১০ দিনের রিমান্ড মঞ্জুর
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:০৯ পিএম, ২৫ জুলাই ২০২০ শনিবার
রিজেন্ট হাসপাতালের উত্তরা শাখার ম্যানেজিং ডিরেক্টর (এমডি) মিজানুর রহমান
মেট্রোরেলের প্রকল্পের কাজে জড়িত ৭৬ শ্রমিকের ভূয়া করোনা রিপোর্ট দেয়ার অভিযোগে রিজেন্ট হাসপাতালের উত্তরা শাখার ম্যানেজিং ডিরেক্টর (এমডি) মিজানুর রহমানকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।
শুক্রবার গোপালগঞ্জের মনিক্ষির গ্রামের মিজানুর রহমানের খালুর বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। রাতে তাকে ঢাকায় নিয়ে এসে থানায় রেখে জিঞ্জাসাবাদ করার জন্য আজ শনিবার সকালে তাকে ১০ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে পাঠায় উত্তরা পশ্চিম থানা পুলিশ।আজ শুনানী শেষে বিঞ্জ আদালত ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
এদিকে আজ শনিবার দুপুরে ডিএমপির উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ ( ওসি) তপন চন্দ্র সাহা গণমাধ্যমকে গ্রেফতার ও রিমান্ড মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেন।
ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা পশ্চিম থানা পুলিশ তাকে গ্রেফতার করে। সে মেট্রোরেলের ৭৬ শ্রমিকের ভুয়া করোনা রিপোর্ট দিয়েছিল। গ্রেফতারকৃত আসামি মিজানুর রহমানকে ১০ দিনের রিমান্ড চেয়ে আজ সকালে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি। ধৃত মিজানুর রহমান উক্ত মামলার ৩ নম্বর এজাহারভুক্ত আসামী ।
মামলার সূত্রে জানা যায়, মেট্রোরেল প্রকল্পে কর্মরত ৭৬ কর্মীকে ভূয়া করোনা রিপোর্ট দেয়া অভিযোগে গত ২০ জুলাই রাতে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ করিমসহ হাসপাতালের কয়েকজনের বিরুদ্ধে বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মেট্রোরেলের একটি সাব-কন্ট্রাক্টর প্রতিষ্ঠানের পক্ষে রেজাউল করীম বাদী হয়ে এই মামলাটি করেন।
মামলার অভিযোগে বলা হয়, মেট্রোরেলে কর্মরত ৭৬ কর্মীর করোনার পরীক্ষা করা হয় রিজেন্ট হাসপাতালে। এ জন্য পরীক্ষাপ্রতি সাড়ে তিন হাজার করে টাকা নেয়া হয়। কিন্তু টেস্ট না করেই ভুয়া রিপোর্ট দেয়ায় কর্মীদের মধ্যে করোনার সংক্রমণ বেড়েছে।মামলার প্রধান আসামি সাহেদকে গত ১৫ জুলাই ভোরে সাতক্ষীরা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে গ্রেফতার করে র্যাব।
উল্লেখ্য, গত ৬ জুলাই রিজেন্ট হাসপাতালের উত্তরা শাখায় অভিযান চালায় এলিট ফোর্স র্যাব। অভিযানে র্যাব প্রমাণ পায়- রিজেন্টে করোনা পরীক্ষা না করেই ভুয়া রিপোর্ট দেয়া হতো। এ জন্য হাসপাতালটির মিরপুরের শাখাসহ উত্তরা শাখা সিলগালা করে দেয়া হয়। পরবর্তীতে করোনার ভুয়া রিপোর্ট আক্রান্ত রোগীদের চিকিৎসা বিষয়ে প্রতারণা করায় হাসপাতালটির চেয়ারম্যান সাহেদ করিমসহ ১৭ জনকে আসামি করে মামলা করা হয়।মিজানুর রহমান ওই মামলার তিন নম্বর এজাহারভুক্ত পলাতক আসামী।
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভারতে ছাত্র আন্দোলন তীব্র, সরকারের সঙ্গে বৈঠকেও মিলছে না সমাধান
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা






