রিফাত হত্যা: ৬ কিশোরকে সংশোধনাগারে পাঠানোর নির্দেশ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:২৫ পিএম, ৩ সেপ্টেম্বর ২০১৯ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
বরগুনায় রিফাত শরীফ হত্যা মামলার সঙ্গে জড়িত ছয় কিশোর আসামিকে যশোর কিশোর সংশোধন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সিরাজুল ইসলাম গাজী মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে এ আদেশ দিয়েছেন।
কিশোর আসামিরা হলো- রাশিদুল হাসান রিশান ওরফে রিশান ফরাজী (১৭), ওলিউল্লাহ ওরফে অলি (১৬), জয় চন্দ্র সরকার ওরফে চন্দন (১৭), তানভীর হোসেন (১৭), নাজমুল হাসান (১৪) ও আরিয়ান হোসেন শ্রাবণ (১৬)। রাতুল শিকদার জয় (১৬) নামে আরও একজনকে আগেই কিশোর সংশোধন কেন্দ্রে পাঠানো হয়েছে। এ নিয়ে সাত কিশোরকে যশোর কিশোর সংশোধন কেন্দ্রে পাঠানো হলো।
রিফাত শরীফ হত্যায় চার্জশিটভুক্ত অন্য আসামি রাকিবুল হাসান ওরফে রিফাত ফরাজী (২৩), আল কাইয়ুম ওরফে রাব্বি আকন (২১), রেজোয়ান আলী খান হৃদয় ওরফে টিকটক হৃদয় (২২), মো. হাসান (১৯), আয়শা সিদ্দিকা মিন্নি (১৯), রাফিউল ইসলাম রাব্বি (২০), মো. সাগর (১৯) ও কামরুল হাসান সায়মুনকে (২১) আদালতে হাজিরা শেষে বেলা ১১টার দিকে বরগুনা কারাগারে পাঠানো হয়েছে।
রিফাত শরীফ হত্যা মামলার ১৪ জন আসামিকে আজ বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সিরাজুল ইসলাম গাজীর আদালতে হাজির করা হয়েছিলো। তাদের মধ্যে আটজনকে বরগুনা জেলা কারাগার ও ছয়জনকে যশোর কিশোর সংশোধন কেন্দ্রে পাঠানো হয়েছে। মামলার পরবর্তী তারিখ ১৮ সেপ্টেম্বর।
রিফাত শরীফ হত্যা মামলায় ২৪ জনকে দায়ী করে চার্জশিট দাখিল করলেও নয়জন আসামি এখনও ধরা পরেনি। তারা হলেন মোহাইমিনুল ইসলাম সিফাত (১৯), মো. মুসা (২২), রাকিবুল হাসান রিফাত হাওলাদার (১৫), আবু আবদুল্লাহ ওরফে রায়হান (১৬), মো. নাইম (১৭), রাকিবুল হাসান নিয়ামত (১৫), সাইয়েদ মারুফ বিল্লাহ ওরফে মহিবুল্লাহ (১৭), মারুফ মল্লিক (১৭) ও প্রিন্স মোল্লা (১৫)।
অ্যাডভোকেট গোলাম মোস্তফা কাদের জানিয়েছেন, তিনি আরিয়ান হোসেন শ্রাবণ ও কামরুল হাসান সায়মুনের পক্ষে তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রত্যাহারের জন্য আবেদন করেছিলেন। বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সিরাজুল ইসলাম গাজী তাদের দুজনকে কারা কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে বলেছেন।
-জেডসি
- রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি
- ইরানি বিচারক ও সাইবার গ্রুপের শীর্ষ নেতার ওপর ইইউ-এর নিষেধাজ্ঞা
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভারতে ছাত্র আন্দোলন তীব্র, সরকারের সঙ্গে বৈঠকেও মিলছে না সমাধান
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি