লকডাউন আর কতদিন থাকা উচিত
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৫৭ পিএম, ৩ এপ্রিল ২০২০ শুক্রবার
লকডাউন আর কতদিন থাকা উচিত
করোনাভঅইরাসের থাবায় স্থবির হয়ে পরেছে সারা বিশ্ব। বিশ্বব্যাপী মহামারি রূপ নেওয়া করোনাভাইরাসের এখনও কোনো প্রতিষেধক আবিষ্কৃত হয়নি। তাই বিশেষজ্ঞদের দেওয়া পরামর্শই এই প্রাণঘাতী ভাইরাস থেকে রক্ষা পাওয়ার একমাত্র উপায়। করোনাভাইরাস মোকাবিলায় কোয়ারেন্টিন, আইসোলেশন ও লকডাউন এই তিনটি বিষয়ের সঙ্গে সকলেই পরিচিত। তবে সকলের মনে একটাই প্রশ্ন এই চলমান লকডাউন আর কতদিন চলবে?
এই প্রশ্নের উত্তর দিয়েছেন আমেরিকার একদল গবেষক। এই গবেষণাটি এই সপ্তাহে এসএসআরএন এ প্রকাশিত হয়েছে। বিশ্বের ৩৬টি দেশ এবং যুক্তরাষ্ট্রের ৫০টি রাজ্যে ওপর গবেষণা করেছেন সাউদার্ন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের মার্শাল স্কুল অব বিজনেসের জেরার্ড টেলিস, ক্যালিফোর্নিয়া রিভারসাইড এর এ গ্যারি অ্যান্ডারসন, গ্র্যাজুয়েট স্কুল অফ ম্যানেজমেন্টের আশীষ সৌদ এবং অগাস্টা বিশ্ববিদ্যালয়ের সেলুলার এবং আণবিক জীববিজ্ঞানের ছাত্র নিতেশ সৌদ।
এসএসআরএন এ প্রকাশিত গবেষণা নিয়ে সংবাদ প্রকাশ করেছে হংকংয়ের সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট ।
এই গবেষণায় বলা হয়েছে, কোনো দেশ যদি তিন সপ্তাহ কঠোর লকডাউন মান্য করে তবে এই মহামারি কিছুটা সংযত করা সম্ভব। আর চার সপ্তাহ মানে এক মাস লকডাউন চালিয়ে গেলে এই মহামারি অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব। তবে সবচেয়ে ভালো হয় ছয় সপ্তাহ মানে ৪৫ দিন লকডাউন হলে। এই গবেষণায় বলা হয়েছে ছয় সপ্তাহ লকডাউন হলে কোনো দেশ পুরোপুরি এই অবস্থা কাটিয়ে উঠতে পারে।
এই গবেষণায় আরও বলা হয়েছে, এই ভাইরাসের ভ্যাকসিনের আবিষ্কৃত না হওয়া পর্যন্ত হয় ব্যাপকভাবে করোনা পরীক্ষা ও কোয়ারেন্টিনের ব্যবস্থা করতে হবে অথবা কয়েক মাসব্যাপী লকডাউন ও ঘরে থাকার নির্দেশ মান্য করতে হবে। ব্যাপকভাবে করোনা পরীক্ষা ও কোয়ারেন্টিনের ব্যবস্থা করা ব্যয়বহুল হওয়ায় লকডাউনের পরামর্শ দেওয়া হয়েছে।
এই গবেষণায় কয়েকটি উদাহরণ উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে, নগর রাষ্ট্র সিঙ্গাপুর ও দক্ষিণ কোরিয়া বেশ ভালো ভাবেই করোনা মোকাবিলা করতে পেরেছে। ব্যাপক আকারে পরীক্ষা, বিদেশিদের প্রবেশে এয়ারপোর্টে পরীক্ষা, নিষেধাজ্ঞা ও লকডাউনের মতো পদক্ষেপ দ্রুত নেওয়ার কারণে তাদের অবস্থান বেশ ভালো। তবে যুক্তরাষ্ট্র ও ব্রিটেনে অবহেলা ও ধীর গতির জন্য এই ভাইরাস মহামারি রূপ নিয়েছে। এছাড়াও যুক্তরাষ্ট্রে বিভিন্ন সময় বিভিন্ন স্টেট লকডাউন করার কারণে এই ভাইরাসের প্রকোপ আরও বৃদ্ধি পেয়েছে।
সফটওয়্যার সল্যুশন কোম্পানি ডারাক্সের পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বের ২০৩টি দেশ ও অঞ্চলের ১০ লাখ ১৫ হাজার ৪৬৬ জন আক্রান্ত হয়েছে প্রাণঘাতী এই ভাইরাসে। মৃত্যুবরণ করেছে ৫৩ হাজার ১৯০ জন। এ ছাড়া এই ভাইরাসের সঙ্গে লড়াই করে সুস্থ হয়েছে প্রায় ২ লাখ ১২ হাজার ২২৯ জন।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০


