ঢাকা, বুধবার ২২, জুলাই ২০২৬ ২০:১৪:৩৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ

লরেন্সের পাশে এমা

আপডেট: ০১:২২ পিএম, ৬ সেপ্টেম্বর ২০১৪ শনিবার

indexডেস্কনিউজ, উইমেননিউজ২৪.কম, ঢাকা: জেনিফার লরেন্সের পাশে এসে দাঁড়ালেন এমা ওয়াটসন। নারীদের অধিকার রক্ষায় জাতিসংঘের শুভেচ্ছাদূত হিসেবে কাজ করা এই হ্যারি পটার তারকা এও মনে করিয়ে দিলেন, লরেন্সের মতো তারকার ব্যক্তিগত গোপনীয়তাই যেখানে নিরাপদ নয়, সেখানে সাধারণ কিশোরী বা তরুণীরা তো আরও অরক্ষিত। সম্প্রতি লরেন্সের কিছু অতি ব্যক্তিগত স্পর্শকাতর ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। ধারণা করা হয়, হলিউড তারকার মোবাইল ফোন হ্যাক করার মাধ্যমে ছবিগুলোর অবৈধ ব্যবহার করা হয়েছে। এতে লরেন্স ভীষণ অস্বস্তিকর অবস্থায় পড়ে যান। কাছের বন্ধুর বিপদের দিনে পাশে দাঁড়িয়ে এমা টুইট করে বলেছেন, যাঁরা এসব ছবি নিয়ে রসােলা মন্তব্য করছেন, ছবিগুলো আরও বেশি ছড়িয়ে পড়ায় সাহায্য করছেন, তাঁরাও হ্যাকারদের মতো সমান অপরাধী। এরই মধ্যে বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে এফবিআই। এএনআই। ০৬.০৯.২০১৪