লাবণ্য হত্যায় অভিযুক্ত দুই চালক রিমান্ডে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৪৬ পিএম, ২৮ এপ্রিল ২০১৯ রবিবার
ছবি: সংগৃহীত
ব্র্যাক ইউনিভার্সিটির ছাত্রী ফাহমিদা হক লাবণ্য নিহতের মামলায় উবারের মোটরবাইক চালক মো. সুমন হোসেন দুই দিনের এবং কাভার্ডভ্যান চালক আনিছুর রহমানকে চার দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। তাদের বেপরোয়া গাড়ি চালানোর কারণেই সড়কে প্রাণ দিতে হয় লাবণ্যকে।
রাজধানীর শেরেবাংলানগর থানাধীন হৃদরোগ ইনস্টিটিউটের সামনে দুর্ঘটনার ওই মামলায় রবিবার ঢাকা মহানগর হাকিম বাকী বিল্লাহ এ রিমান্ড মঞ্জুর করেন।
মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার এসআই মো. নুরুল ইসলাম আসামিদের আদালতে হাজির করে প্রত্যেকের সাত দিন করে রিমান্ড আবেদন করেন।
রিমান্ড আবেদনে বলা হয়, লাবণ্যের অকাল মৃত্যুতে তার সহপাঠীসহ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, তার বাবা-মা, আত্মীয়-স্বজনসহ সমগ্র বাংলাদেশের শান্তিপ্রিয় মানুষ বিস্মিত ও শোকাহত এবং তারা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। আনিছুর রহমানকে জিজ্ঞাসাবাদে তিনি এক এক সময় এক এক রকম বিভ্রান্তমূলক তথ্য দেন। ব্যাপক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা স্বীকার করেন। আর সুমন পূর্ব পরিকল্পিতভাবে অসৎ কোনো উদ্দেশ্যে নিয়ে মামলার ঘটনাটি দুর্ঘটনা হিসেবে দেখানোর চেষ্টা করেন কি না এবং কী উদ্দেশ্যে ভিকটিমকে হাসপাতালে মৃত অবস্থায় ফেলে এবং মিথ্যা ঠিকানা প্রদান করেছে এই সম্পর্কে তথ্য প্রমাণ সংগ্রহসহ মামলার সুষ্ঠু তদন্ত, প্রকৃত রহস্য উদঘাটনের জন্য রিমান্ড মঞ্জুর করা প্রয়োজন।
আসামি সুমনের পক্ষে রিমান্ড বাতিলপূর্বক জামিনের আবেদন ছিল। তবে আনিছুর রহমানের পক্ষে কোনো আইনজীবীই ছিলেন না।
গত ২৫ এপ্রিল রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের পাশের সড়কে দুর্ঘটনায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাহমিদা হক লাবণ্য নিহত হন। লাবণ্য ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। মোটরসাইকেলে রাইড শেয়ারিং ব্যবহার করে শ্যামলী থেকে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়েন তিনি। আহত অবস্থায় লাবণ্যকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
-জেডসি
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা
- মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে বোমা
- রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি
- ইরানি বিচারক ও সাইবার গ্রুপের শীর্ষ নেতার ওপর ইইউ-এর নিষেধাজ্ঞা
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম






