লিবিয়ায় মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে মামলার তদন্ত করবে ডিবি
মনির হোসেন জীবন | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪৮ পিএম, ৫ জুন ২০২০ শুক্রবার
লিবিয়ায় মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে মামলার তদন্ত করবে ডিবি
লিবিয়ার মিজদা শহরে মানবপাচার ট্র্যাজেডিতে জড়িত মানবপাচারকারী চক্রের ১৬ জনের বিরুদ্ধে রাজধানীর পল্টন থানায় মানবপাচার এবং সন্ত্রাসবাদ দমন আইনে দায়ের করা মামলার তদন্ত করবে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার রাতে পল্টন থানায় মানবপাচার এবং সন্ত্রাসবাদ দমন আইনে মামলাটি দায়ের করা হয়।
আজ শুক্রবার দুপুরে ডিবি (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মশিউর রহমান গনমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ডিএমপি'র পল্টন থানায় মানবপাচার এবং সন্ত্রাসবাদ দমন আইনে দায়েরকৃত মামলাটি ডিবি পুলিশ তদন্ত করবে। আগামীকাল হয়তো আমরা অর্ডার পাবো। ওই মামলায় ১৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আছে অনেকেই।
মশিউর রহমান আরও বলেন, মামলার বাদীর ছেলে রাকিবসহ অন্যান্যদের দালালচক্রের দস্যরা কীভাবে লিবিয়ায় নিয়েছে এবং মামলার আসামিরা ছাড়াও আর কারা এর সঙ্গে জড়িত তা তদন্ত করে দেখা হবে।
এদিকে, ডিএমপি পল্টন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সেন্টু মিয়া আজ গনমাধ্যমকে মামলার বিষয়টি নিশ্চিত করেন বলেন, ‘শুক্রবার সকালে মামলাটির কাগজপত্র ডিবি উত্তরে হস্তান্তর করা হয়েছে। মামলাটি ডিবি তদন্ত করবে।
তিনি বলেন, বৃহস্পতিবার রাতে ১৬ জনের নামে পল্টন থানায় মামলা করেন লিবিয়ায় ভুক্তভোগী যুবক রাকিবের বাবা মান্নান মুন্সী। তার বাড়ি শরীয়তপুরে। গত সাত মাস আগে দুই দফায় মোট সাত লাখ টাকায় দালালের মাধ্যমে লিবিয়ায় গিয়ে আটকা পড়ে রাকিব।
এদিকে, পল্টন থানার মামলার (তদন্ত) কর্মকর্তা আজ গনমাধ্যমকে বলেন, ‘লিবিয়া ট্র্যাজেডির পর বৃহস্পতিবার দিবাগত রাত ১২ টা ৫ মিনিটে রাজধানীর পল্টন থানায় মানবপাচার এবং আঘাতে খুনের অভিযোগে হত্যা মামলা দায়ের করে সিআইডি।
তিনি বলেন, সিআইডি'র অর্গানাইজড ক্রাইম ইউনিটের উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। যার মামলা নম্বর ৪। এছাড়া সিআইডি বাদী হয়ে ডিএমপির বনানী থানাতেও আরেকটি মামলা দায়ের করেছেন।
উল্লেখ্য, গত ২৮ মে লিবিয়ার মিজদা শহরে মানবপাচারকারীদের হাতে ২৬ বাংলাদেশি নিহত এবং ১২ জন আহত হন।
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভারতে ছাত্র আন্দোলন তীব্র, সরকারের সঙ্গে বৈঠকেও মিলছে না সমাধান
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা






