ঢাকা, শুক্রবার ০৫, জুন ২০২৬ ১৩:৩০:১২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩ ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি

শক্তিশালী জর্ডানকে রুখে দিলো বাংলাকন্যারা

খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৪৫ এএম, ৪ জুন ২০২৫ বুধবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ইন্দোনেশিয়ার পর স্বাগতিক জর্ডানকে রুখে দিয়েছে বাংলাদেশের মেয়েরা। দুইবার পিছিয়ে পড়ে আবার ঘুরে দাঁড়িয়েছে তারা। ২-২ সমতায় ম্যাচ শেষ করেছে পিটার বাটলারের শিষ্যরা। 

মঙ্গলবার জর্ডানের  আম্মানের কিং আব্দুল্লাহ স্টেডিয়ামে যদিও পঞ্চম মিনিটেই পিছিয়ে পড়েছিল বাংলাদেশ। স্বাগতিকদের এগিয়ে নেন অধিনায়ক তাইয়ে ফারাহ।

ম্যাচের ৪৩ মিনিটে শামসুন্নাহার জুনিয়র গোল করে খেলায় সমতা আনেন। ১-১ সমতায় শেষ হয় প্রথমার্ধ। 

বিরতির পর ৫৮ মিনিটে আবার লীড নেয় স্বাগতিক দল। জাল খুঁজে নেন ফরোয়ার্ড বিতার বানার। ৮২ মিনিটে শাহেদা আক্তার রিপার গোলে আবার বাংলাদেশ সমতা আনে। শেষ পর্যন্ত খেলা ২-২ গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ ।

শক্তি-সামর্থ্যে জর্দানের চেয়ে অনেকটা পিছিয়ে বাংলাদেশের মেয়েরা। ২০২১ সালে সর্বশেষ এশিয়ান কাপ বাছাইয়ে তাদের কাছে হেরেছিল ৫-০ গোলে। ফিফা র‍্যাংকিংয়েও পার্থক্য অনেক। বাংলাদেশ নারী দল যেখানে ১৩৩তম স্থানে, সেখানে জর্দানের র‍্যাংকিং ৭৪।